শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৮ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় বসার বিষয়ে এখনও সম্মতি দেয়নি ইরান| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনায় অনীহা ইরানের, হরমুজে প্রণালী নিয়ন্ত্রণে তেহরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় বসার বিষয়ে এখনও সম্মতি দেয়নি ইরান। দেশটির অবস্থান পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘নৌ অবরোধ’ এবং আলোচনায় উত্থাপিত ‘অতিরিক্ত দাবি’কে কেন্দ্র করেই তেহরান নতুন করে সংলাপে আগ্রহ দেখাচ্ছে না। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি এসব শর্ত থেকে সরে না আসে, তবে দীর্ঘসূত্রতা ও ফলহীন আলোচনায় যুক্ত হওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। এদিকে, পরিস্থিতির উত্তেজনা বাড়িয়ে শনিবার আবারও হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ জোরদার করেছে ইরান। বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সাময়িকভাবে খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়। তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ‘সমুদ্রদস্যুতা’র শামিল এবং তা প্রত্যাহার না করা হলে প্রণালীতে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার হবে না। ইরানি যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ আবারও সামরিক বাহিনীর হাতে রয়েছে এবং এর ব্যবস্থাপনা পূর্বের মতোই পরিচালিত হবে। এই পদক্ষেপের ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, সামুদ্রিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও জটিল আকার ধারণ করতে পারে। এর আগে লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরান স্বল্প সময়ের জন্য হরমুজ প্রণালী সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত ঘোষণা করেছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছিলেন। সূত্র: তাসনিম নিউজ।





মন্তব্য