শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২০ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:যক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ| |ক্রেডিট : ইন্টারনেট

যুক্তরাজ্যে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ৮৯

যক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮৯ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। শনিবার প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার বিকেলে লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের উদ্দেশ্যে যাত্রারত দুটি ট্রেন বেডফোর্ড শহরের উপকণ্ঠে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রেল ট্র্যাকিং তথ্য অনুযায়ী, একটি ট্রেন কর্বি থেকে এবং অন্যটি নটিংহাম থেকে ছেড়ে এসেছিল। দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। উদ্ধার কার্যক্রমে অ্যাম্বুলেন্স, পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিমান অ্যাম্বুলেন্স অংশ নেয়। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। জরুরি সেবা সংস্থার তথ্যমতে, ১১ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক, ২২ জন গুরুতর আহত এবং আরও ৫৬ জন সামান্য আহত হয়েছেন। আরএমটি ইউনিয়নের প্রধান এডি ডেম্পসি জানিয়েছেন, নিহত ব্যক্তি ট্রেনের চালক ছিলেন। একই সঙ্গে দুর্ঘটনায় কর্মী ও যাত্রীদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। ঘটনাস্থলে থাকা যাত্রী পিটার ন্যাপ বলেন, সংঘর্ষের আগে কোনো সতর্কবার্তা পাওয়া যায়নি। হঠাৎ ধাক্কায় অনেক যাত্রী আসন থেকে ছিটকে পড়েন এবং ট্রেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। সূত্র: এপি ও এনডিটিভি।





মন্তব্য