শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১৫ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:বুধবার (১৫ জুলাই) রাকাবের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার জাহিদ এ তথ্য জানান।| |ক্রেডিট : ইন্টারনেট

উত্তরাঞ্চলের ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে উত্তরাঞ্চলের ২ লাখ ২৯ হাজার ৯৩৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ঋণের আসল ও সুদ মওকুফ করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। এ কর্মসূচির আওতায় মোট ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার ঋণ অবসান হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাকাবের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার জাহিদ এ তথ্য জানান। তিনি বলেন, দেশের প্রথম বিশেষায়িত ব্যাংক হিসেবে সরকার গঠনের ছয় মাসের মধ্যেই এ ঋণ মওকুফ কার্যক্রম বাস্তবায়ন করেছে রাকাব। তিনি জানান, দীর্ঘদিন ধরে মন্দ ঋণ হিসেবে থাকা এসব ঋণ পরিশোধে ব্যর্থ ছিলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। সরকারের ঘোষণার আলোকে প্রতিটি কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা মূল ঋণ এবং সংশ্লিষ্ট ঋণের সম্পূর্ণ বকেয়া সুদ মওকুফ করা হয়েছে। তবে ১০ হাজার টাকার বেশি মূল ঋণ এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়নি। রাকাবের তথ্য অনুযায়ী, রংপুর বিভাগের আট জেলার ১ লাখ ৭৯ হাজার ২৭৮ জন কৃষকের ১৭৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা এবং রাজশাহী বিভাগের আট জেলার ৫০ হাজার ৬৩৭ জন কৃষকের ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার ঋণ মওকুফ করা হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে মোট ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকা রাকাবকে পরিশোধ করা হলে ব্যাংকটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মূল ঋণের ১০ হাজার টাকা এবং বকেয়া সুদ সম্পূর্ণ মওকুফ করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্ত হয়ে কৃষকরা নতুন করে কৃষিকাজে বিনিয়োগ করতে পারবেন। এতে কৃষি উৎপাদন বাড়বে, কৃষকদের আর্থিক সক্ষমতা শক্তিশালী হবে এবং উত্তরাঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। রাকাবের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে ভবিষ্যতেও কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। জানা গেছে, রাকাবের পর অন্যান্য রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকও কৃষকদের ঋণ ও সুদ মওকুফ কার্যক্রম শুরু করবে। সূত্র: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব





মন্তব্য