শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ *** গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি *** ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে আরও ১,৫৭১ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৫ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:উন্নয়নশীল দেশগুলোর বিশেষায়িত পণ্যের বাজার তৈরি করছে চীন| |ক্রেডিট : সিএমজি

উন্নয়নশীল দেশগুলোর বিশেষায়িত পণ্যের বাজার তৈরি করছে চীন

২৫ আগস্ট অনিশ্চয়তায় ভরা এই বিশ্বে, চীন একাধারে ‘সুপার ক্রেতা’ ও ‘সুপার বিক্রেতা’ হিসেবে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-এর সাম্প্রতিক এক জরিপে অংশগ্রহণকারী নেটিজেনদের ৮৭ শতাংশ এমন মন্তব্য করেছেন। জরিপে অংশগ্রহণকারী ৮৯.২ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের রপ্তানি বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক; ৮৪.৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, প্রযুক্তিগত নেতৃত্ব ও উচ্চ ব্যয়-সাশ্রয়ীতাই চীনা পণ্যের মূল প্রতিযোগিতামূলক শক্তি; ৮০.৪ শতাংশ উত্তরদাতা বলেন, বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী দেশ হিসেবে চীনের রপ্তানি বিশ্বজুড়ে দেশগুলোকে ক্রমবর্ধমানভাবে উপকৃত করছে; ৮০.২ শতাংশ উত্তরদাতা বলেন, চীনের রপ্তানিকৃত বেশিরভাগ পণ্যই এমন, যা অন্য দেশগুলো উৎপাদন করতে পারে না অথবা যেগুলোর উৎপাদন-ব্যয় অনেক বেশি। ‘সুপার ক্রেতা’ হিসেবে চীনা বাজার বিশ্বের জন্য সুযোগ সৃষ্টি করে যাচ্ছে। ৮৯.৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীন বহু দেশের জন্য বিপুলসংখ্যক কর্মসংস্থান ও কর রাজস্ব সৃষ্টি করেছে; ৮৫.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীন সক্রিয়ভাবে আমদানি সম্প্রসারণ করছে ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য উন্নয়নকে উৎসাহিত করছে; ৮৫.৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের ভোগ-উন্নয়নের সুফল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, যা আরও বেশি উন্নয়নশীল দেশের বিশেষায়িত পণ্যকে ব্যাপক রপ্তানি বাজার খুঁজে পেতে সক্ষম করছে; ৯০.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীন আরও বেশি সম্পদভিত্তিক ও রপ্তানিমুখী দেশগুলোকে তাদের অর্থনীতি বিকাশে সহায়তা করছে এবং কার্যকরভাবে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নকে উৎসাহিত করছে। এবারের জরিপটি সিজিটিএন-এর ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি ও রুশ প্ল্যাটফর্মে প্রকাশিত হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে ৮৮৬৪ জন নেটিজেন ভোটদানে অংশ নিয়ে তাদের মতামত প্রকাশ করেন। সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য