শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৯ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় তুম্বলেন শহরে স্কাইডাইভারদের বহনকারী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়| |ক্রেডিট : ইন্টারনেট

তুম্বলেনে উড়োজাহাজ দুর্ঘটনা, স্কাইডাইভিং প্রশিক্ষণার্থীদেরসহ নিহত ১১

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় তুম্বলেন শহরে স্কাইডাইভারদের বহনকারী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাইলট ছাড়াও পাঁচজন প্রশিক্ষণার্থী ও পাঁচজন প্রশিক্ষক রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় রোববার সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে জরুরি সেবা সংস্থাগুলো। মুর্তে-এ-মোজেল অঞ্চলের প্রশাসনিক প্রধান ইভস সেগি জানান, উড়োজাহাজে থাকা সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার ও তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তুম্বলেন বিমানবন্দর সংলগ্ন এলাকায় জনসাধারণকে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। দুর্ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী লুঁহ নুনিয়েজ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে। সূত্র: সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





মন্তব্য