শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১৪ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:ইরানের সাবেক শীর্ষ কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে কঠোর হুমকিসূচক মন্তব্য করেছেন।| |ক্রেডিট : ইন্টারনেট

ট্রাম্পকে নিয়ে আইআরজিসির সাবেক কমান্ডারের কড়া হুমকি

ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক শীর্ষ কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে কঠোর হুমকিসূচক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান চাইলে হোয়াইট হাউসের ভেতরেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা রাখে। ইরানি সংবাদভিত্তিক ওয়েবসাইট ফারারু-কে দেওয়া এক সাক্ষাৎকারে কানানি মোকাদ্দাম বলেন, ট্রাম্পকে হত্যা করাই যদি উদ্দেশ্য হতো, তাহলে ইরানের পক্ষে তা বাস্তবায়ন করা সম্ভব। প্রয়োজন হলে এ ধরনের পদক্ষেপ নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে বলেও তিনি দাবি করেন। সাক্ষাৎকারে তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনা প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন। তার মতে, এই সংলাপের উদ্দেশ্য কোনো শান্তিচুক্তি প্রতিষ্ঠা নয়। বরং দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্রের উত্থাপিত অভিযোগের বিপরীতে ইরানের অবস্থান ও দাবি তুলে ধরাই আলোচনার মূল লক্ষ্য। কানানি মোকাদ্দাম আরও বলেন, ট্রাম্প কিংবা তার সহযোগীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য ইরান আলোচনা করছে না। তাদের দাবি, আলোচনার মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাব দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিশোধ ও পাল্টা জবাবের প্রশ্নটি এখনো ইরানের নীতিগত অবস্থানে বহাল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিদ্যমান উত্তেজনার প্রেক্ষাপটে সাবেক এই সামরিক কর্মকর্তার মন্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: মিডল ইস্ট মনিটর, ফারারু।





মন্তব্য