শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৮ জুন, ২০২৬

আন্তর্জাতিক › বিজিবি

মন্তব্য:০

News Picture

চিত্র:বিজিবির বাধার মুখে শূন্যরেখায় অবস্থান, পরে লোকজনকে সরিয়ে নেয় বিএসএফ| |ক্রেডিট : ইন্টারনেট

ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ চেষ্টার পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা ১১ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিষয়টি নিশ্চিত করেন বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান। বিজিবি সূত্রে জানা গেছে, গত শনিবার গভীর রাতে মশালগাঁও সীমান্তের ৩৪৯ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব-পিলারের কাছে ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু ছিলেন। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বাধা দিলে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করতে থাকেন। পরে বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি। অবশেষে সোমবার ভোররাতের দিকে বিএসএফ ওই ১১ জনকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে। সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: বিজিবি।





মন্তব্য