শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১২ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং| |ক্রেডিট : সিএমজি

তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গত (শুক্রবার) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তথাকথিত "দক্ষিণ চীন সাগর সালিশি রায়" প্রসঙ্গে তাঁর কাছে জানতে চান। জবাবে মাও নিং বলেন, চীন বারবার স্পষ্ট করেছে যে, তথাকথিত ওই 'রায়' অবৈধ, অকার্যকর এবং এর কোনও আইনি বাধ্যবাধকতা নেই। চীন এই রায় গ্রহণ করে না এবং এর কোনও স্বীকৃতিও দেয় না। এমনকি এই রায়ের ওপর ভিত্তি করে দাবি করা কোনও বিষয় বা পদক্ষেপও চীন মেনে নেবে না। তিনি আরও বলেন, "দক্ষিণ চীন সাগর আচরণবিধি" প্রণয়ন করা মূলত "দক্ষিণ চীন সাগরে পক্ষগুলোর আচরণের ঘোষণা" বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যকার একটি গুরুত্বপূর্ণ ঐকমত্যও বটে। দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীন সর্বদা আসিয়ান দেশগুলোর সাথে আলোচনা ত্বরান্বিত করতে এবং যত দ্রুত সম্ভব একটি 'আচরণবিধি' চূড়ান্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তথাকথিত ওই 'রায়ের' সাথে এই আচরণবিধির কোনও সম্পর্ক নেই। তাই ফিলিপাইনের উচিত নয় এই 'রায়কে' কাজে লাগিয়ে 'আচরণবিধি' চূড়ান্ত করার ক্ষেত্রে কোনও বাধা সৃষ্টি করা। সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য