শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** রাঙামাটিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচির ঝাঁকুনি, ভূমিহীনদের খাদ্য সহায়তা বিতরণ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২৫ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:টেক্সাসে তেল শোধনাগারে বিস্ফোরণ| |ক্রেডিট : ইন্টারনেট:

টেক্সাসে তেল শোধনাগারে বিস্ফোরণ, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় ভালেরো কোম্পানির মালিকানাধীন একটি রিফাইনারিতে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বিস্ফোরণের পরপরই নগর কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়। জরুরি অবস্থা ব্যবস্থাপনা বিভাগ থেকে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, সম্ভাব্য ঝুঁকি এড়াতে নিকটবর্তী এলাকার মানুষকে বিলম্ব না করে এলাকা ত্যাগ করতে হবে। তবে ভালেরো কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রিফাইনারিতে কর্মরত সকল শ্রমিকের খোঁজ পাওয়া গেছে এবং কেউ নিখোঁজ নেই। কর্মীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। ঘটনার পর স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে শোধনাগার এলাকা থেকে উঁচু অগ্নিশিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত তীব্র, যার অভিঘাতে আশপাশের বেশ কিছু বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা বিভাগ কাজ করছে এবং এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

News Picture

image : টেক্সাসে তেল শোধনাগারে বিস্ফোরণ | credit : ইন্টারনেট:






মন্তব্য