শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১১ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অত্যাধুনিক ‘এআই গবেষণা ল্যাব’ উদ্বোধন এবং ‘এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬| |ক্রেডিট : ইন্টারনেট

তরুণদের এআই দক্ষতায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার, সেরা উদ্ভাবনে মিলবে স্টার্টআপ সহায়তা

দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) দক্ষ জনশক্তি তৈরি এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে ত্বরান্বিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অত্যাধুনিক ‘এআই গবেষণা ল্যাব’ উদ্বোধন এবং ‘এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’-এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণা, উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। শনিবার (১১ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এআই প্রযুক্তি ভবিষ্যৎ অর্থনীতি, শিল্প, কর্মসংস্থান এবং রাষ্ট্রীয় সক্ষমতার গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠছে। তাই সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা ল্যাবগুলো শিল্প, শিক্ষা ও সরকারের মধ্যে কার্যকর সহযোগিতা তৈরি করবে এবং নতুন উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তুলবে। মন্ত্রী বলেন, বর্তমানে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, ব্যবসা, প্রশাসনসহ প্রায় প্রতিটি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। সেই বাস্তবতায় তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে আইসিটি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ১৪৫টি এআই প্রকল্পের মধ্য থেকে সম্ভাবনাময় উদ্ভাবনগুলোকে সরকারি স্টার্টআপ ফান্ড এবং আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন সহায়তা কর্মসূচির আওতায় নেওয়া হবে। একই সঙ্গে সারা দেশে এআই প্রশিক্ষণ সম্প্রসারণ এবং স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সুবিধা বিস্তারের পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণা ল্যাবটিতে রয়েছে ২৫টি এনভিডিয়া ডিজে স্পার্ক কম্পিউটার এবং আরটিএক্স ৩০৬০ ও ৪০৯০ জিপিইউসমৃদ্ধ পাঁচটি উচ্চক্ষমতাসম্পন্ন ওয়ার্কস্টেশন। সেখানে পূর্ণকালীন পাঁচজন গবেষক বাস্তবমুখী এআই সমাধান, এআই এজেন্ট এবং স্মার্ট প্রযুক্তি উন্নয়নে কাজ করছেন। গবেষকরা ইতোমধ্যে ‘এআই প্রফেসর’, ‘এআই প্রক্টর’ ও ‘এআই রেজিস্ট্রার’সহ একাধিক উদ্ভাবনী সলিউশন তৈরি করেছেন এবং ‘স্মার্ট ক্লাসরুম’ প্রকল্পের উন্নয়ন অব্যাহত রেখেছেন। অনুষ্ঠানে ছয়টি ক্যাটাগরিতে নির্বাচিত ১২টি বিজয়ী দলকে পুরস্কার প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতেও সহায়ক হবে। অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আর. কবীর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সামস ইকবাল, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সারওয়ার হোসেন মোল্লাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। সূত্র: তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়





মন্তব্য