শিরোনাম
রেলকে আধুনিক ও নিরাপদ করতে ইলেকট্রিক ট্রেনের ঘোষণা প্রধানমন্ত্রীর *** বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৪ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:শিশু পরিচর্যা সহায়তা জোরদার করছে চীন, বাড়ছে সরকারি বরাদ্দ| |ক্রেডিট : সিএমজি

ত্রৈমাসিক ভিত্তিতে বিতরণ হবে শিশু পরিচর্যা ভর্তুকি

চীনের অর্থ মন্ত্রণালয় সম্প্রতি ২০২৬ সালের জন্য, শিশু পরিচর্যা ভর্তুকি বাবদ, ৯৯.৯ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে, যা গত বছরের বরাদ্দের চেয়ে ১০.৬ শতাংশ বেশি। এই ভর্তুকির লক্ষ্য হচ্ছে, যোগ্য শিশুদের পরিচর্যা খাতে ভর্তুকি দিতে, স্থানীয় সরকারগুলোকে সহায়তা করা। অনুমান অনুযায়ী, চলতি বছর সরকারের সকল স্তর থেকে মোট ভর্তুকির পরিমাণ, প্রায় ১১০ বিলিয়ন ইউয়ানে পৌঁছাবে। মন্ত্রণালয় জানায়, বর্তমানে ২০২৬ সালের শিশু পরিচর্যা ভর্তুকি বিতরণ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে। সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী, সকল স্তরের স্বাস্থ্য বিভাগ শিশু পরিচর্যা ভর্তুকির পর্যালোচনা ও বিতরণের আয়োজন ও বাস্তবায়নের দায়িত্বে রয়েছে এবং নীতিগতভাবে প্রতি ত্রৈমাসিকে অন্তত একটি কিস্তি বিতরণ করা হবে। পূর্ববর্তী ত্রৈমাসিকে অনুমোদিত আবেদনপত্রগুলোর ভিত্তিতে ভর্তুকি চলতি ত্রৈমাসিকের শেষ নাগাদ বিতরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় জানায়, শিশু পরিচর্যা ভর্তুকি ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে, তহবিল কঠোরভাবে পরিচালনা করতে, তত্ত্বাবধান ও পরিদর্শন জোরদার করতে, নীতির ভূমিকাকে কাজে লাগাতে এবং একটি প্রজনন-বান্ধব সমাজ গঠনে অবদান রাখতে, জাতীয় স্বাস্থ্য কমিশনের সাথে কাজ করে যাওয়া হবে। সূত্র:ছাই-আলিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য