শিরোনাম
আন্তর্জাতিক কূটনীতিতে সাংস্কৃতিক বিনিময়ের শক্তি তুলে ধরল লন্ডন সংবর্ধনা *** চীন-ইউরোপ অংশীদার, প্রতিদ্বন্দ্বী নয়: ওয়াং ই *** বৈশ্বিক অস্থিরতার মধ্যেও উন্নয়ন অব্যাহত বসন্ত বার্তায় সি চিন পিং *** ‘নাইজেরিয়ায় মোটরসাইকেল বন্দুকধারীর হামলা, বহু হতাহতের ঘটনায় চাঞ্চল্য’ *** ‘রাশিয়ার পূর্ব ইউক্রেন অভিযানে অগ্রগতি, ১২ গ্রাম দখল’ ***




↠নিজস্ব প্রতিবেদক


১২ জানুয়ারি, ২০২২

স্বদেশ › মফস্বল

মন্তব্য:০

News Picture

চিত্র:পাঠাগার| |ক্রেডিট : ইন্টারনেট

থানায় বই পড়তে পারবেন আসামীরা!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে থানা হাজতের সামনে আসামিদের পড়ার জন্য লাইব্রেরিতে সাজিয়ে রাখা হয়েছে উপন্যাস, গল্প, কবিতা, ও ধর্মীয়সহ বিভিন্ন ধরনের বই। অপরাধমূলক কাজে লিপ্ত হওয়ার পর যাদের আটক করে থানায় আনা হয় মূলত তাদের মূল্যবোধ সৃষ্টির জন্যই এই পাঠাগারটি উদ্বোধন করা হয়েছে। এই প্রথম বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ থানায় আনুষ্ঠানিকভাবে এ পাঠাগারটি উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পীরগঞ্জ জোনের সার্কেল এএসপি আহসান হাবিব বলেন, কেউই অপরাধী হয়ে জন্মায় না। পরিবেশ-পরিস্থিতির কারণে আমরা অনেক সময় ভুল করে আইনবিরুদ্ধ কাজ করে বসি। আবার কখনো সঠিক পথ-প্রদর্শনের অভাবে অনেকে ভুল পথে পা বাড়াই। মানুষ অপরাধ করার পর অনেকের আফসোসের সীমা থাকে না! তাই ক্ষণিক ভুল বা অভ্যাসগতভাবে অপরাধ করে দৈনিক কিছু না কিছু মানুষ থানার হাজতে আটক থাকেন। তাদের মধ্যে বিভিন্ন বয়সী শ্রেণি-পেশার মানুষ থাকেন। এ সব মানুষ থানা হাজতে আটক থাকাকালীন নিজেদের অপরাধ না ভেবে যেন নিজেদের শুধরানোর প্রতিজ্ঞা নিয়ে যেতে পারেন, সে কারণেই পীরগঞ্জ থানায় ‘থানা হাজত পাঠাগার’ স্থাপন করা হয়েছে। এএসপি আরও বলেন, এই পাঠাগারে ১০০টির মতো বই রয়েছে। ধীরে ধীরে বইয়ের সংখ্যা আরও বাড়ানো হবে।





মন্তব্য