শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ *** গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি *** ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে আরও ১,৫৭১ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৭ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় ছয়জন নিহত| |ক্রেডিট : ইন্টারনেট

থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে ৭ জন নিহত

থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় ছয়জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে হামলাকারী শিক্ষার্থী নিজেও আত্মঘাতী হলে মোট নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়। ঘটনাটি দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। পো তেক টুং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা প্রথমে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, বেগুনি রঙের শারীরিক শিক্ষার (পিই) পোশাক পরা এক শিক্ষার্থী স্কুল চত্বরে এলোপাতাড়ি গুলি চালায়, এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে তিনজন শিক্ষক, তিনজন শিক্ষার্থী এবং হামলাকারী নিজে রয়েছেন। আহত অন্তত ১৫ জনকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। পুলিশ জানায়, অভিযুক্ত বন্দুকধারী স্কুলটির নবম শ্রেণির এক শিক্ষার্থী। হামলার পর সে স্কুলের তিনতলা একটি ভবনে নিজেকে অবরুদ্ধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাকে নিজের গুলিতে নিহত অবস্থায় উদ্ধার করেন। ঘটনার পরপরই পুলিশ ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো স্কুল চত্বর ঘিরে ফেলে এবং শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তদন্ত ও উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার না করার অনুরোধ জানায় কর্তৃপক্ষ। তদন্তকারীরা হামলার পেছনের উদ্দেশ্য ও কীভাবে শিক্ষার্থীটি অস্ত্র সংগ্রহ করেছিল, তা খতিয়ে দেখছেন। এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে হামলার কারণ জানানো হয়নি। সূত্র: ব্যাংকক পোস্ট।





মন্তব্য