শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ *** গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি *** ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে আরও ১,৫৭১ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১৯ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক › অর্থনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:আইইএ-নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল| |ক্রেডিট : ইন্টারনেট:

তেল সরবরাহ ঘাটতি ১৯৭৩ সালের সংকটকেও ছাড়িয়েছে: আইইএ

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেছেন, আইইএ'র সদস্য দেশগুলো তেলের মজুত ছাড়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছালেও, 'প্রয়োজনে' আরও মজুত ব্যবহার করা আবশ্যক হতে পারে। ১৬ মার্চ (সোমবার), তিনি এই মন্তব্য করেন। এক ভিডিও বিবৃতিতে বিরোল জানান, বর্তমানে সরকারি এবং বাধ্যতামূলক শিল্প মজুতে ১.৪ বিলিয়ন (১৪০ কোটি) ব্যারেলের বেশি তেল রয়েছে। এই দফার মজুত ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, সদস্য দেশগুলোর সামগ্রিক মজুত মাত্র প্রায় ২০ শতাংশ হ্রাস পাবে। বিরোল বলেন, বিশ্ববাজারে বর্তমান সরবরাহ ঘাটতি ১৯৭৩ সালের তেল সংকটের সময়কার ঘাটতিকেও ছাড়িয়ে গেছে। তেলের বাজার স্থিতিশীল করার জন্য হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আইইএ ঘোষণা করেছিল যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর সৃষ্ট বৈশ্বিক তেল সরবরাহ সংকট মোকাবিলায় এর ৩২টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে ৪০০ মিলিয়ন (৪০ কোটি) ব্যারেল কৌশলগত পেট্রোলিয়াম মজুত ছাড়তে সম্মত হয়েছে। সূত্র:লিলি-তৌহিদ-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।

News Picture

image : আইইএ-নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল | credit : ইন্টারনেট:






মন্তব্য