শিরোনাম
প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির ঘোষণা বেইজিংয়ের *** দক্ষিণ-দক্ষিণ সহযোগিতায় চীনের ভূমিকা আরও জোরালো *** ইরান হামলায় উদ্বেগ প্রকাশ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের *** ইরান সংকটে আন্তর্জাতিক সমন্বয়ের ওপর জোর চীন-পাকিস্তানের *** নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনায় উন্নয়নের গতি বাড়াতে চীনের প্রস্তুতি ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১৫ ফেব্রুয়ারি, ২০২৬

স্বদেশ › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:তারেক রহমান| |ক্রেডিট : ইন্টারনেট:

‘তারেক রহমানের শপথ অনুষ্ঠান: ভারতের যোগদানের সম্ভাবনা অনিশ্চিত’

সাম্প্রতিক নির্বাচনে বিএনপির ভূমিধস জয় বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে নতুন অধ্যায় সূচিত করেছে। দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ১৭ ফেব্রুয়ারি শপথ নেবেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে ভারতের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। তবে মোদির ঢাকায় যাওয়ার সম্ভাবনা কম, কারণ একই দিনে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মুম্বাইয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এমন পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি অংশ নিতে পারেন। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের পাশাপাশি চীন, মালয়েশিয়া, সৌদি আরব ও তুরস্কের মতো বন্ধুসুলভ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হবে। অনুষ্ঠানটি আয়োজনের মাধ্যমে বাংলাদেশের লক্ষ্য আঞ্চলিক কূটনৈতিক সংযোগ শক্তিশালী করা। তারেক রহমান বলেন, তাঁর পররাষ্ট্রনীতি কোনও দেশকেন্দ্রিক হবে না, বরং বাংলাদেশের জনগণের স্বার্থকে প্রধান্য দেবে। নির্বাচনে বিএনপির বড় জয়ের পর মোদির সঙ্গে ফোনালাপে দুই দেশের উন্নয়ন সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। ৬০ বছর বয়সী তারেক রহমান দীর্ঘ ৩৫ বছর পর দেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। সূত্র: হিন্দুস্তান টাইমস।





মন্তব্য