শিরোনাম
শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির: স্বরাষ্ট্রমন্ত্রী *** ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী করা হবে-সমাজকল্যাণ মন্ত্রী *** পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের সামাজিক উৎসব: দীপেন দেওয়ান ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


৯ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:কেএমটি-এর চেয়ারপার্সন চেং লি উয়েন| |ক্রেডিট : সিএমজি:

তাইওয়ান প্রণালীতে স্থিতিশীলতায় সফরকে গুরুত্ব দিলেন চেং

সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং -এর আমন্ত্রণে কুওমিনতাং (কেএমটি)-এর চেয়ারপার্সন চেং লি উয়েন ৮ এপ্রিল, শাংহাই হয়ে নানজিং-এ একটি কেএমটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে চীনের মূল ভূখণ্ডে তাঁর পরিদর্শন শুরু করেন। নানজিং-এ পৌঁছে চেং উষ্ণ অভ্যর্থনার জন্য সাধারণ সম্পাদক সি চিন পিং এবং মূল ভূখণ্ডের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি বজায় রাখা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এ পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেএমটি ‘১৯৯২ সালের ঐকমত্য’ মেনে চলবে, ‘তাইওয়ানের স্বাধীনতা’-র বিরোধিতা করবে এবং প্রণালী-পার্শ্ববর্তী সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। সিপিসি কেন্দ্রীয় কমিটির তাইওয়ান বিষয়ক কার্যালয়ের পরিচালক সং তাও শাংহাইতে চেং লি উয়েন এবং তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানান। সং বলেন,পরিদর্শন তাঁকে সাধারণ সম্পাদক সি এবং সিপিসির নেতৃত্বে মূল ভূখণ্ডের অর্জিত বিপুল সাফল্য ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করার সুযোগ করে দেবে। তিনি জোর দিয়ে বলেন, উভয় পক্ষেরই জাতীয় স্বার্থ এবং স্বদেশীদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত। সূত্র:ছাই-আলিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।

News Picture

image : কেএমটি-এর চেয়ারপার্সন চেং লি উয়েন | credit : সিএমজি:






মন্তব্য