শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১৬ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:মুখপাত্র কুও চিয়া খুন| |ক্রেডিট : সিসিটিভি

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা চীনের

চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতায় বেইজিংয়ের অবস্থান স্পষ্ট ও ধারাবাহিক বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন। শুক্রবার রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কুও চিয়া খুন বলেন, চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়ে বেইজিং দৃঢ়ভাবে বিরোধিতা করে আসছে এবং এ অবস্থান সব সময়ই স্পষ্ট ও অপরিবর্তিত। তিনি যুক্তরাষ্ট্রকে এক-চীন নীতি মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি তিনটি চীন-মার্কিন যৌথ ইশতেহার, বিশেষ করে ১৭ আগস্টের ইশতেহারের প্রতিশ্রুতি আন্তরিকভাবে পালন করার ওপর গুরুত্বারোপ করেন। মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধ করা এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন ও তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া। সূত্র ও ছবি-সিসিটিভি।

News Picture

image : মুখপাত্র কুও চিয়া খুন | credit : সিসিটিভি






মন্তব্য