শিরোনাম
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স *** ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ *** বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২৬ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক › অর্থনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি| |ক্রেডিট : সিএমজি:

সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত থেকে চীনে বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি

২০২৫ সালে চীনে ৭০ হাজার ৩৯২টি নতুন বিদেশি বিনিয়োগ উদ্যোগ প্রতিষ্ঠিত হয়েছে, যা আগের বছরের চেয়ে ১৯.১ শতাংশ বেড়েছে। বিদেশি মূলধনের প্রকৃত ব্যবহার পরিমাণ ছিল ৭৪৭.৬৯ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের চেয়ে ৯.৫ শতাংশ কমেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় গত ২৩ জানুয়ারি (শুক্রবার) এ তথ্য প্রকাশ করে। তথ্য অনুসারে, শিল্প উৎপাদন খাতে প্রকৃত ব্যবহৃত বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ১ হাজার ৯৫৫.১ বিলিয়ন ইউয়ান, সেবা খাতে ব্যবহৃত বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ৫ হাজার ৪৫১.২ বিলিয়ন ইউয়ান। উচ্চ-প্রযুক্তি শিল্পে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ব্যবহারের পরিমাণ ২১৪.৭৭ বিলিয়ন ইউয়ান। এর মধ্যে ই-কমার্স পরিষেবা, চিকিৎসা সরঞ্জাম ও সরঞ্জাম উৎপাদন, মহাকাশ সরঞ্জাম উত্পাদনে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ যথাক্রমে ৭৫, ৪২.১ ও ২২.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উত্সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ব্রিটেন থেকে চীনে প্রকৃত বিনিয়োগ যথাক্রমে ৬৬.৮, ২৭.৩ ও ১৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

News Picture

image : চীনে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি | credit : সিএমজি:






মন্তব্য