শিরোনাম
নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরবেন সাকিব, আদালতের মুখোমুখি হতেও প্রস্তুত *** ওরা জেগেছিল একটি অমৃত গানে *** ‘দেশে প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান’ *** গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল *** দিল্লির অনুষ্ঠানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সজীব ওয়াজেদ জয়ের ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১ মে, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:হরমুজ প্রণালীর নতুন নামকরণ| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

‘স্ট্রেইট অব ট্রাম্প’ নিয়ে আলোচনায় ট্রাম্প, হরমুজ প্রণালির মানচিত্র ভাইরাল

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে, তখন এ নৌপথকে ‘ট্রাম্প প্রণালি’ নামে উল্লেখ করে আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে শেয়ার করা একটি মানচিত্রে তিনি হরমুজ প্রণালির পরিবর্তে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ নাম ব্যবহার করেন। ট্রাম্প এর আগেও এক রাজনৈতিক সমাবেশে একই শব্দ ব্যবহার করেছিলেন। সে সময় উপস্থিতদের হাসির প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, অনেকেই হয়তো এটিকে ভুল ভাবতে পারেন, তবে তার ভুল করার ঘটনা খুবই বিরল। বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের ক্ষেত্রে হরমুজ প্রণালি অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ হওয়া বিপুল পরিমাণ তেল ও গ্যাস প্রতিদিন এই পথ অতিক্রম করে থাকে। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে সম্প্রতি প্রণালিটিকে ঘিরে নিরাপত্তা সংকট আরও বেড়েছে। তেহরান জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করায় বৈশ্বিক বাজারে তেলের দাম ওঠানামা শুরু হয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ জোরদার করেছে। বিশ্লেষকদের মতে, চলমান এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার ওপরও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। সূত্র: বিবিসি





মন্তব্য