২৫ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক › None

চিত্র:ভারতে প্রশ্নপত্র ফাঁস ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলন| |ক্রেডিট : ইন্টারনেট
ভারতে প্রশ্নপত্র ফাঁস ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার আগে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষণা দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনো সমঝোতা গ্রহণযোগ্য হবে না। শনিবার (২৫ জুলাই) এনডিটিভি জানায়, সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ তাদের ‘অলঙ্ঘনীয়’ দাবি। সরকার যদি এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না নেয়, তাহলে পরবর্তী আলোচনার কোনো প্রয়োজন নেই। সিজেপি তিন দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দাবিগুলো হলো—শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা বা আইনি পদক্ষেপ না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া। শুক্রবার কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে আন্দোলনকারীদের দ্বিতীয় দফার বৈঠক হয়। প্রায় দুই ঘণ্টার ওই আলোচনায় সরকার আন্দোলনকারীদের আইনি সুরক্ষা এবং ক্ষতিপূরণের বিষয়ে নীতিগত সম্মতি জানালেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে কোনো সিদ্ধান্ত হয়নি। জেপি নাড্ডা বৈঠক শেষে জানান, বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে শনিবার আবারও বৈঠকে বসা হবে। অন্যদিকে, সরকারি সূত্রের বরাতে জানা গেছে, কেন্দ্রীয় সরকার ধর্মেন্দ্র প্রধানকে সরানোর কোনো পরিকল্পনা করছে না। তবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার ইতোমধ্যে এনটিএর ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত, শিক্ষাসচিবকে বদলি এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে দ্রুত বিচার আদালত গঠন ও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তবুও আন্দোলনকারীরা বলছেন, শুধু প্রশাসনিক পদক্ষেপে সমস্যার সমাধান হবে না। তাদের মতে, পুরো ঘটনার রাজনৈতিক দায় শিক্ষামন্ত্রীর ওপর বর্তায় এবং জবাবদিহি নিশ্চিত করতে তার পদত্যাগই একমাত্র গ্রহণযোগ্য পদক্ষেপ। সূত্র: এনডিটিভি।
মন্তব্য:০