শিরোনাম
সিএমজি-ফুচিয়ান যৌথ প্ল্যাটফর্মে বৈশ্বিক প্রচারের নতুন গতি *** বিশ্ব অর্থনৈতিক সংস্থাগুলোর সঙ্গে গ্লোবাল শাসন সংলাপে চীনা প্রধানমন্ত্রীর আহ্বান *** মাস্কের সমালোচনায় নতুন বিতর্ক :পাশে যুক্তরাষ্ট্র প্রশাসন *** আলতাই–উরুমছি–চিলিন: তুষার ছুটিতে পর্যটনে উচ্ছাস *** সি চিন পিংয়ের উন্নয়ন চিন্তা গ্লোবাল সাউথকে নতুন দিশা দেবে: অতিথিদের অভিমত ***




↠নিজস্ব প্রতিবেদক


১৭ অক্টোবর, ২০২১

স্বদেশ › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:রিজভি| |ক্রেডিট : ইন্টারনেট

সরকার সবদিক থেকে গণধিকৃত অবস্থার মধ্যে আছে : রিজভী

ঢাকা, ১৭ অক্টোবর- সরকার সবদিক থেকে গণধিকৃত অবস্থার মধ্যে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকারের যে গণধিকৃত অবস্থান সেখান থেকে নিজেদের ভাবমূর্তি বাঁচানোর জন্য পরিকল্পিতভাবে, চক্রান্তমূলকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করছে। কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনা, দেশের গণতন্ত্রহীনতা সবকিছু মিলিয়ে সরকার আজকে গণধিকৃত অবস্থার মধ্যে পরেছে।’ আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় কৃষক দল আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন। বিএনপিনেতা বলেন, ‘আজকে এই সরকার শুধুমাত্র অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জনগণের সবচাইতে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। সুচিকিৎসা তাঁর নাগরিক অধিকার, মৌলিক অধিকার- সেই অধিকারও হরণ করা হয়েছে।’





মন্তব্য