শিরোনাম
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স *** ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ *** বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ***




↠মো.খলিলুর রহমান


২৪ নভেম্বর, ২০২৫

সাহিত্য › সাহিত্য

মন্তব্য:০

News Picture

চিত্র:মো.খলিলুর রহমান| |ক্রেডিট : কবি:

সমুদ্র! তোমাকে প্রয়োজন

হে সমুদ্র! কতদিন ছুঁইনা তোমাকে! কতদিন ভাসিনা তোমার জলে! দিইনিকো ডুব ঐ তোমার অতলে! কতদিন,, কতদিন! আছে কি মনে? তোমার ছোঁয়াতে মন নি:সীমতা পায়, মনের পাখিরা কত সুখ গান গায়! কী যেন লুকিয়ে আছে ঐ নোনা জলে! তাইতো হৃদয়লোকে কত কলকলে! উচ্ছলতা ভাসে এই হৃদয়ের কুল, যদি তা প্রবাহে এই হৃদয় অনুকূল। তোমার ঢেউএর দোলা মন টা দোলায়, স্হবির হয়ে সে তো থাকতে না চায়। বিশালতা এই মন খুঁজে খুঁজে পায়, মননে মরমে বহে সুখ সুখ বায় । সাগর তোমাতে মোর জীবনের গান, পূর্ণতা পায় জেনো খুলে মন প্রাণ!





মন্তব্য