শিরোনাম
কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ইংল্যান্ডকে সামনে দেখছেন মেসি *** নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত নিহত *** জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ছাড় দেবে না যুক্তরাষ্ট্র *** তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** কৌশলগত সহযোগিতা জোরদারে চীন-উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনা ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২০ ফেব্রুয়ারি, ২০২৬

স্বদেশ › অর্থনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:;সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম; ড. ইফতেখারুজ্জামান| |ক্রেডিট : ইন্টারনেট:

‘সমঝোতা’ কি চাঁদাবাজি নয়-টিআইবির প্রশ্ন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম পরিবহন খাতে আদায়কৃত টাকার বিষয়ে এক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, মালিক–শ্রমিক সংগঠনগুলো মাঝে মাঝে নিজেদের স্বার্থে যে অর্থ সংগ্রহ করে, তা যদি জোরপূর্বক না হয় এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নেওয়া হয়, তাহলে তাকে চাঁদাবাজি বলা যাবে না। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরও জানান, এ ধরনের অর্থ সংগ্রহে বিভিন্ন পক্ষের প্রভাব ও আধিপত্য থাকলেও তা দীর্ঘদিন ধরে চলে আসা অলিখিত নিয়মের মতোই বিবেচিত। তবে মন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, মন্ত্রীর ব্যাখ্যা সরকার ঘোষিত দুর্নীতিবিরোধী অঙ্গীকারের সরাসরি পরিপন্থী। তাঁর মতে, “এই বক্তব্য শুধু সরকারি প্রতিশ্রুতিকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং শাসক দলের নির্বাচনী প্রতিশ্রুতি এবং প্রধানমন্ত্রীর ধারাবাহিক বক্তব্যেরও বিরোধিতা করেছে।” ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, যেভাবেই যুক্তি দেখানো হোক না কেন, এই ধরনের সমঝোতার মাধ্যমে আদায় শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই ক্ষতিগ্রস্ত করে। সরকারের অবস্থান যেন লোকদেখানো মনে না হয়—সে জন্য অবিলম্বে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানায় টিআইবি।

News Picture

image : ;সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম; ড. ইফতেখারুজ্জামান | credit : ইন্টারনেট:






মন্তব্য