শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের ***




↠ডেস্ক রিপোর্ট


২৫ ফেব্রুয়ারি, ২০২২

আন্তর্জাতিক › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:ন্যাটো| |ক্রেডিট : ইন্টারনেট

সক্রিয় হলো ন্যাটোর রেসপন্স ফোর্স

জোট গঠনের পর প্রথমবারের মতো ন্যাটোর রেসপন্স ফোর্সকে সক্রিয় করা হয়েছে। ইউক্রেনে রুশ হামলার ঘটনায় শুক্রবার এই বাহিনীকে সক্রিয় করা হলো। তবে আক্রমণের জন্য নয়, প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাদের এই সামরিক জোট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে। ন্যাটোর সুপ্রিম অ্যালিড কমান্ডার জেনারেল টড ওল্টার্স বহুদেশীয় এই বাহিনীকে সক্রিয় করেছেন। এই বাহিনীতে রয়েছে স্থল, বিমান, সাগর ও স্পেশাল অপারেশন্স ফোর্সের সদস্যরা। এতে জোটভুক্ত দেশগুলো দ্রুত মোতায়েন করতে পারে এমন সদস্যরা রয়েছেন। সিএনএন জানায়, এই বাহিনীকে সক্রিয় করার অর্থ নয় যে যুক্তরাষ্ট্র বা ন্যাটো সেনাদের ইউক্রেনে মোতায়েন করা হবে। ইউক্রেন ন্যাটোর সদস্য নয়। আর জোটের সদস্যরা কোনও দেশকে রক্ষায় ন্যাটো সেনা মোতায়েন করে না।





মন্তব্য