শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৩ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং| |ক্রেডিট : সিএমজি:

সিরিয়ার নিরাপত্তা ঝুঁকিতে: জাতিসংঘে চীনের উদ্বেগ

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং, গত (বুধবার) নিরাপত্তা পরিষদের সিরিয়াবিষয়ক এক উন্মুক্ত সভায় বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত যেন সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে না-পারে, তা নিশ্চিত করা উচিত। ফু ছং বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং এর বহির্গামী প্রভাব ক্রমশ বিস্তৃত হচ্ছে, যা ইতোমধ্যেই সিরিয়ার ভঙ্গুর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি যুদ্ধ ও শান্তির সন্ধিক্ষণে রয়েছে। চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্তির সুযোগ কাজে লাগিয়ে, সর্বোচ্চ সংযম বজায় রেখে, এবং সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে মতভেদ দূরীকরণে প্রচেষ্টা অব্যাহত রাখতে আহ্বান জানায়, যাতে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি অর্জন করা যায়। আন্তর্জাতিক সমাজের উচিত, সম্মিলিতভাবে কাজ করে, মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তার রোধ করা। তিনি বলেন, চীন সিরিয়াকে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে তার নিজস্ব উন্নয়ন-সক্ষমতা পুনরুদ্ধারের পক্ষে। সিরিয়ার জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করে এবং জরুরি মানবিক চাহিদা পূরণে আরও বড় অবদান রাখার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি আহ্বান জানায় চীন। তিনি আরও বলেন, ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে। এই কার্যকলাপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ হামলা অবিলম্বে বন্ধ করা উচিত। সূত্র: শিশির-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য