শিরোনাম
হাইনান দ্বীপে পর্যটন বাজারে প্রাণচাঞ্চল্য ও আস্থার প্রতিফলন *** চীনে মাথাপিছু আয় বৃদ্ধি *** সিজিটিএন-কে এইউ কমিশনের চেয়ারম্যানের বিশেষ সাক্ষাৎকার *** অনিশ্চয়তার মধ্যেও উন্মুক্ত বিশ্ব অর্থনীতির পক্ষে চীন *** বহুপক্ষবাদ রক্ষায় চীনের সঙ্গে সমন্বয় জোরদারে আগ্রহ কানাডার ***




↠ডেস্ক রিপোর্ট


৭ মার্চ, ২০২২

স্বদেশ › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:ট্রেনে আগুন| |ক্রেডিট : ইন্টারনেট

সিলেটগামী সুরমা মেইল ট্রেনে আগুন

ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় সুরমা মেইল ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (৭ মার্চ)  রাত পৌনে ১১টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯ নং সুরমা মেইল যাত্রীবাহী ট্রেন ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পৌঁছলে ট্রেনের ইঞ্জিনে  আগুন লাগে। সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে বড় ধরণের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বলেও জানান তিনি।





মন্তব্য