শিরোনাম
শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** বাংলাদেশ-পাকিস্তান সীমান্তবর্তী জেলা নিয়ে বিশেষ অনুসন্ধানে ভারত, এক বছরে প্রতিবেদন দেবে প্যানেল *** যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন; আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১০ মে, ২০২৬

স্বদেশ › বিজিবি

মন্তব্য:০

News Picture

চিত্র:সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ী জব্দ| |ক্রেডিট : বিজিবি

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ী জব্দ

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ অলিনগর বিওপি’র বিশেষ টহলদল আজ (১০ মে) তারিখে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৬২ লক্ষ ৭০ হাজার টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তে আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে।





মন্তব্য