শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


২০ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ| |ক্রেডিট : ইন্টারনেট

সীমান্ত সুরক্ষায় প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং পেশাদার দক্ষতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবিকে আরও সক্রিয় ও সতর্ক থাকতে হবে। সোমবার (২০ জুলাই) পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনের সময় বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সফরের শুরুতে বিজিবির একটি সুসজ্জিত দল স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি বাহিনীর সীমান্ত ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, প্রশাসনিক কার্যক্রম এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন। শহীদ শাকিল আহমেদ হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেসিও, বিভিন্ন পর্যায়ের সদস্য এবং অসামরিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে দায়িত্ব পালনরত সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও অস্ত্র চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে আরও কঠোর ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাহিনীর শৃঙ্খলা, চেইন অব কমান্ড এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে গুজব ও অপপ্রচার এড়িয়ে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, সীমান্তবর্তী জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, দুর্যোগ ও জাতীয় সংকটে মানবিক সহায়তা দেওয়া এবং দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে নিরপেক্ষতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করা বিজিবির পেশাগত দায়িত্বের অংশ। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদর দপ্তরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি সীমান্ত গৌরব, ২০০৯ শহীদ স্মৃতিস্তম্ভ, দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এবং সীমান্ত কুঞ্জ এলাকায় একটি বৃক্ষরোপণ করেন। সফরের শেষ পর্বে শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন সমসাময়িক বিষয়ে বক্তব্য দেন। সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি।





মন্তব্য