শিরোনাম
হাইনান দ্বীপে পর্যটন বাজারে প্রাণচাঞ্চল্য ও আস্থার প্রতিফলন *** চীনে মাথাপিছু আয় বৃদ্ধি *** সিজিটিএন-কে এইউ কমিশনের চেয়ারম্যানের বিশেষ সাক্ষাৎকার *** অনিশ্চয়তার মধ্যেও উন্মুক্ত বিশ্ব অর্থনীতির পক্ষে চীন *** বহুপক্ষবাদ রক্ষায় চীনের সঙ্গে সমন্বয় জোরদারে আগ্রহ কানাডার ***




↠নিজস্ব প্রতিবেদক


১৯ অক্টোবর, ২০২১

অস্ট্রেলিয়া › ট্রান্সপোর্ট

মন্তব্য:০

News Picture

চিত্র:ট্রেন| |ক্রেডিট : ফাইল চিত্র

সিডনিতে ট্রেন চালকদের কর্মবিরতি, অনিয়মিত ট্রেন সার্ভিস

সিডনিতে ট্রেনে ভ্রমনকারীরা আজ বড় ধরনের ভোগান্তির শিকার হতে পারেন৷ সিডনির ট্রান্সপোর্ট খাত বেশি করে প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে বলে অভিযোগ ট্রেন চালকদের৷ পাশাপাশি তাদের বেতন, ভাতা অন্তত ৩.৫ শতাংশ বৃদ্ধির দাবি তুলেছেন ট্রেন চালকেরা৷ ৷ পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ সকাল থেকে শুরু হয়েছে কর্মবিরোতি৷ সিডনিতে প্রচুর যাত্রী ট্রেন ও বাসের সেবা ব্যবহার করেন৷ বিশেষ করে যেসব এলাকায় গাড়ি পার্কিং নিয়ে সমস্যা রয়েছে সেসব এলাকায় ট্রেন ও বাসে অফিস করে সিডনিবাসী৷ সিডনি ট্রেন তাদের টুইটারে জানিয়েছে,কিছু বাস সার্ভিস দেয়া হয়েছে বিকল্প হিসেবে৷ কিন্তু সেগুলো প্রয়োজনের তুলনায় একদমই অপ্রতুল৷ তারা সম্ভব হলে আজ যাত্রীদের বাসায় থাকার অনুরোধ করেছেন৷ আগামীকাল থেকে আবার স্বাভাবিক সার্ভিস পাওয়া যাবে বলে জানা গেছে৷





মন্তব্য