২২ মে, ২০২৩
প্রবাস › রাজনীতি

চিত্র:এওয়ার্ড প্রাপ্তদের চিত্র| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ
অস্ট্রেলিয়ার সিডনিতে গত ২১ মে 'টেক ব্যাক বাংলাদেশ'এওয়ার্ড প্রদান করা হয়েছে। 'টেক ব্যাক বাংলাদেশ' হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান প্রদত্ত একটি গুরুত্বপূর্ন পদক্ষেপ ও শ্লোগাণ। দলটির এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের ভোট,বাক স্বাধীনতা,সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসনের অধিকার ফেরত নেয়া। দলটি বিগত দুইটি জাতীয় নির্বাচনে ভয়াবহ কারচুপি ও ভোটারবিহীন নির্বাচনের অভিযোগ তুলে আসছে গত এক দশক ধরে। নতুন একটি জাতীয় নির্বাচন সামনে রেখে সিডনির কয়েকজন তরুন ও উদ্যোমী সংগঠকের উদ্যোগে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের জনপ্রিয় শ্লোগাণ টেক ব্যাক বাংলাদেশকে ব্যানার হিসেবে ব্যবহার করে এই পুরস্কার প্রদান করা হয়। অস্ট্রেলিয়া প্রবাসী যেসকল সংগঠন ও ব্যাক্তিবর্গ বিভিন্ন পদক্ষেপ নিয়ে দেশের মানুষের ভোটের ও আইনের শাসনের জন্য কাজ করেছেন তাদের এই এওয়ার্ডের জন্য বিবেচনায় নেয়া হয়। এওয়ার্ড প্রদান করার জন্য অনুষ্ঠানটির কোঅর্ডিনেটর প্রকৌশলী হাবিবুর রহমান এর উপস্থাপনায় সিডনির ল্যাকেম্বা চার্চের মিলনায়তনে অনুষ্ঠানটি করা হয়। সেখানে সমবেত হয়েছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের শ্যাডো মিনিস্টার ও সাংসদ জর্ডান লেন , স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সাধারন গণ্যমান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত নেতৃবৃন্দকে বাংলাদেশের পতাকা দিয়ে স্বাগত জানান কো- কোঅর্ডিনেটর ও বিএনপি নেত্রী মুন্নী চৌধুরী মেধা। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপরে শ্যাডো মিনিস্টার জর্ডান লেন এর হাত থেকে এওয়ার্ড নেয়ার জন্য একে একে বিবেচিতদের ডাকা হয়। যেসকল ব্যক্তিবর্গ ও সংগঠন এওয়ার্ড পেয়েছেন তারা হলেন, অস্ট্রেলিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক ভূঁইয়া,অস্ট্রেলিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মো:ফারুক খান,সাবেক সভাপতি মনিরুল হক ,সাবেক সাধারন সম্পাদক লিয়াকত আলী স্বপন,সাবেক আহ্বায়ক মো: দেলোয়ার হোসেন, বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক যুগ্ম আহ্বায়ক মোসলেউদ্দিন হাওলাদার আরিফ,জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি সোহেল মাহমুদ ইকবাল,বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের সভাপতি মাহবুব চৌধুরী,বাংলাদেশ ইসলামিক সেন্টারের সভাপতি ড.রাশেদ রশিদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক শিবলি আবদুল্লাহ,জনতার কবিয়াল রাহাত শান্তনু,বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া চ্যাপ্টারের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ভূঁইয়া,ডঃ আব্দুল ওয়াহাব কমিউনিটি লিডার,ডক্টর হুমায়ুন চৌধুরী রানা, কমিউনিটি লিডার,আমরা বাংলাদেশী সামাজিক সংগঠন, মানবাধিকার সংস্থা iRIGHT,জাহাঙ্গীর আলম - founder & CEO Teleaus , সুপ্রভাত সিডনী- বাংলা কমিউনিটি পত্রিকা ,আব্দুল কাইয়ুম - সাবেক সভাপতি জিয়া পরিষদ ও সৃষ্টি- সংস্কৃতিক সংগঠন। এরপরে, বিদেশী বন্ধুদের প্রতি জিয়াউর রহমানের অবদান সম্পর্কে খুবই জ্ঞানগর্ভ একটি আলোচনা উপস্থাপন করেন চার্লস স্টুয়ার্ড বিশ্ববিদ্যালয়ের লেকচারার শিবলী আব্দুল্লাহ। উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ সহ এওয়ার্ডপ্রাপ্ত অনেকে বক্তব্য রাখেন। প্রত্যেকেই তারেক রহমান ঘোষিত 'টেক ব্যাক বাংলাদেশ' এর গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এএন এম মাসুম, মাসুদুর রহমান, জাহিদুর রহমান, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জসিম, মোহাম্মদ কালাম প্রমুখ। যেসকল বিজনেস প্রতিষ্ঠান এওয়ার্ড অনুুষ্ঠানটি স্পন্সর করে সহযোগীতা করেছে সেগুলো হচ্ছে, Energon NDIS, Sakura motors,Teleaus,Aspley college ।

image : অনুষ্ঠানের চিত্র | credit : সিডনি বাংলা নিউজ

image : এওয়ার্ড নিচ্ছেন সোহেল ইকবাল | credit : সিডনি বাংলা নিউজ
মন্তব্য:০