২৪ অক্টোবর, ২০২১
কমিউনিটি › প্রতিবাদ

চিত্র:চিত্র১| |ক্রেডিট : নিজস্ব
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা ও নির্যাতনের প্রতিবাদে সিডনিতে সাম্প্রদায়িকতা বিরোধী মানববন্ধন ও র্যালী করেছে প্রবাসীরা৷ আজ ২৪ অক্টোবর দুপুরে নর্থ সিডনিতে এই র্যালীর আয়োজন করা হয়৷ সেখানে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রবাসীরা৷ ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারন সিডনি প্রবাসীদের অনেকেই সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন৷ কোনো সংগঠন নয়, শুধুমাত্র প্রতিবাদের তীব্র স্পৃহা থেকে মানুষ সিডনি শহরে জড়ো হয়েছিলেন৷ প্রতিবাদে অংশ নেয়াদের কয়েকজনের সাথে এই প্রতিবেদকের কথা হয়েছে৷ তারা বলেন,আমাদের বড় পরিচয় আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশী৷ আমরা বাংলাদেশে শান্তি চাই৷ দেশে সাম্প্রদায়িক সহিংসতার পেছনে যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই৷ শহরের আর্কিবাল্ড ফাউন্টেইনের পার্কে দুপুর ১২ টা থেকেই নানান ব্যানার নিয়ে অসাম্প্রদায়িক মানুষ জড়ো হতে থাকেন৷ দেখতে দেখতে দুপুর একটার দিকে অনেক প্রবাসী জড়ো হয়ে যান৷ তাদের সবার একটাই দাবি, আর দেখতে চাইনা সহিংসতা৷ রাস্তায় অন্যান্য কম্যিউনিটির অস্ট্রেলিয়ানদের অনেকেই ইংরেজিতে লেখা ব্যানার ও শ্লোগান দেখে তাদের সাথে একাত্মতার কথা জানান৷

image : চিত্র ২ | credit : নিজস্ব

image : চিত্র ৩ | credit : নিজস্ব

image : চিত্র ৪ | credit : নিজস্ব

image : চিত্র ৫ | credit : নিজস্ব

image : চিত্র ৬ | credit : নিজস্ব

image : চিত্র ৭ | credit : নিজস্ব

image : চিত্র ৮ | credit : নিজস্ব
মন্তব্য:০