শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা ***




↠আবুল কালাম আজাদ খোকন


৬ আগস্ট, ২০২২

কমিউনিটি › শিক্ষা

মন্তব্য:০

News Picture

চিত্র:অনুষ্ঠানের চিত্র| |ক্রেডিট : নিজস্ব

সিডনিতে নবধারা এসোসিয়েশনের বন্ধু দিবস পালন

বন্ধু' হল আমাদের জীবনে সেই বিশেষ মানুষ, যাকে চোখ বুজে বিশ্বাস করা যায়, বিপদে পড়লে যার কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়। ‘বন্ধু’ শব্দটি ছোট কিন্তু এর গভীরতা অনেক। বন্ধুরা একটা সময়ে নিজেদের মধ্যে কার্ড, ফুল, উপহার বিনিময় করতো। পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে বন্ধু দিবস পালন করা শুরু হলো ৩০শে জুলাই। তবে কিছু কিছু দেশে অন্য তারিখেও পালন করে থাকে। এই বন্ধুত্বের জন্য আলাদা একদিন হয় না। বন্ধুদের দিন বছরের সব দিনগুলো। তাও একটি বিশেষ দিন রয়েছে বন্ধুত্ব পালনের জন্য। তাহলো ফেন্ডশিপ ডে। নবধারা এসোসিয়েশনের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ খোকন সিডনির রাসেস রেষ্টুরেন্টে ‘বন্ধু দিবস’ উদযাপন করেন। সংগঠনের সকল সদস্যরা তাঁদের জীবনের বন্ধুত্বের গল্প শেয়ার করেন এই অনুষ্ঠানের মাধ্যমে। তাতে বিভিন্ন রকমের গল্প ও অভিজ্ঞতা বের হয়ে আসে। কখনও কোনও বিপদের সময় হোক কিংবা আনন্দের সময় কিংবা কোনও সিদ্ধান্ত নিতে- সকলেই একজন বন্ধুকে খোঁজেন। বন্ধুত্ব দিবসে সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাতে কেক কাটা হয়। ধন্যবাদ জ্ঞাপন ও ডিনারের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়।

News Picture

image : অনুষ্ঠানের চিত্র | credit : নিজস্ব






মন্তব্য