শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠আবুল কালাম আজাদ খোকন


১৬ অক্টোবর, ২০২২

কমিউনিটি › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:অনুষ্ঠানের চিত্র| |ক্রেডিট : নিজস্ব

সিডনিতে নারায়ণগঞ্জবাসীদের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনিতে আনন্দঘন পরিবেশে সম্প্রতি অনুষ্ঠিত হল নারায়ণগঞ্জবাসীদের পুনর্মিলনী। সিডনির রকডেল হিমালয় রেষ্টুরেন্টে গত শনিবার সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত চলে এই উদযাপন। ‘বন্ধুত্বের বন্ধনে এগিয়ে চলি আগামীর পথে’ এই শ্লোগানকে সামনে রেখেই পুনর্মিলনীর আয়োজন করে নারায়ণগঞ্জবাসীরা। প্রধান আয়োজক ইন্জিনিয়ার আব্দুল কাইয়ুম এবং আবুল কালাম আজাদ খোকন। সহযোগী আয়োজক ছিলেন ফারুক খান,হারুন, আল মামুন, দুলাল ও আমিনা। অনুষ্ঠানে স্বাগত ও সমাপনি বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমিনা ও আবুল কালাম আজাদ খোকন। সঙ্গীতে মুখরিত ছিল স্থানীয় শিল্পী মহিন আরহাম, মিজানুর রহমান জনি, রোমেল, আল মামুন এবং রানা শরীফ। মঞ্চে আব্দুল আজিজ বেঞ্জু বাজান। মিউজিক মিক্সার সহযোগীতায় ছিলেন সৈয়দ আজীম। সবার সঙ্গে সবাই কুশলাদি বিনিময়ে ও গানে-গানে প্রাণবন্ত ছিল নারায়ণগঞ্জবাসীরা। নারায়ণগঞ্জ সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বে পুরুষরা অংশগ্রহন করেন এবং সঠিক উত্তরদাতারা পুরস্কার জিতে নেন। মহিলাদের পিলু পাস খেলায় বিজয়ীরাও পুরস্কৃত হোন। আর ছোট বাচ্চাদের চকলেট দৌড় পর্ব ছিল। অনুষ্ঠান উপভোগ করার জন্য আয়োজকরা অতিথিদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। ব্যাপক আনন্দ, উদ্দীপনা এবং হৈ-হুল্লোরের মধ্য দিয়ে ডিনারের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

News Picture

image : অনুষ্ঠানের চিত্র 2 | credit : নিজস্ব


News Picture

image : অনুষ্ঠানের চিত্র 3 | credit : নিজস্ব


News Picture

image : অনুষ্ঠানের চিত্র 4 | credit : নিজস্ব






মন্তব্য