শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠আবুল কালাম আজাদ খোকন


৬ জুলাই, ২০২২

কমিউনিটি › শিক্ষা

মন্তব্য:০

News Picture

চিত্র:অনুষ্ঠানের চিত্র| |ক্রেডিট : নিজস্ব

সিডনিতে মানসিক স্বাস্থ্য সেমিনার

বর্তমান সময়ে সব থেকে বেশি আলোচ্য বিষয় মানসিক স্বাস্থ্য সমস্যা। এই গুরুত্বের কথা চিন্তা করেই, গত ১ জুলাই সন্ধ্যায় সিডনির ল্যাকান্বার গ্রামীন রেষ্টুরেন্টে ‘মানসিক স্বাস্থ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজক নবধারা এসোসিয়েশন এবং অনুদানদাতা ক্যান্টারবারি ও ব্যাংকসটাউন সিটি কাউন্সিল। সেমিনারটি নামকরণ ছিল ‘A Ray of Hope’ অর্থাৎ ‘আলোর রশ্মির’ আর পার্টনারশীপ সংগঠন হলো কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনক ও ইন্ডিয়ান ইয়ুথ কমিটি অব অস্ট্রেলিয়া ইনক। অনুষ্ঠান সূচনায় আবিদা সুলতানা ও সঞ্চালনায় রোজানা হাসান ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ খোকন। মানসিক স্বাস্থ্যের স্পীকার হিসেবে ছিলেন মনোবিজ্ঞানী হেন্ড সাব, ডাক্তার সিরাজুল ইসলাম (জিপি), রেজিষ্টার্ড নার্স সুফিয়া কোরায়েশী, মানসিক স্বাস্থ্য এডুকেটর কানিতা আহমেদ এবং মানসিক স্বাস্থ্য এডুকেটর আবুল কালাম আজাদ আজাদ। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর কার্ল সালেহ, কাউন্সিলর নাদিয়া সালেহ, কাউন্সিলর সাবরিন ফারুকী ও কাউন্সিলর লিন্ডা আইসলার। প্রোগ্রামটিতে হেন্ড সাব মানসিক স্বাস্থ্য কি, কেন হয় এবং কিভাবে যত্ন নিতে হয় তা নিয়ে কথা বলেন। মাইন্ডফুলনেস নিয়েও তিনি ব্যাপক আলোচনা করেন। এছাড়াও অন্যান্য স্পীকাররা পরিবারের মানসিক স্বাস্থ্যের পরিচর্যা ও সুরক্ষা, মনোযোগে সমস্যা,সিজোফ্রেনিয়া, হতাশা, বিভিন্ন রকমের ডিসঅর্ডার, মেডিটেশন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। ‘হেলথ বিলিভ’ এর উপর একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। ডিনারের পর কেক কাটা। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের প্রেসিডেন্ট। উল্লেখ্য যে, নবধারা এসোসিয়েশন স্বাস্থ্য ও শিক্ষা সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে বহু বছর যাবৎ।

News Picture

image : অনুষ্ঠানের চিত্র | credit : নিজস্ব






মন্তব্য