শিরোনাম
‘ঢাকা-দিল্লি সম্পর্কের আগামীর পথ: কৌশলগত পুনর্বিন্যাসের সময়’ *** ‘তারেক রহমানের শপথ অনুষ্ঠান: ভারতের যোগদানের সম্ভাবনা অনিশ্চিত’ *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপি অস্ট্রেলিয়ার শ্রদ্ধা নিবেদন *** ‘ড. ইউনূসের রমজান বার্তা: নৈতিকতা ও মানবিকতার শিক্ষা’ *** ৫১ দলের মধ্যে মাত্র ৯ দলের জয়, ৪২ দলই আসনশূন্য’ ***




↠ডেস্ক রিপোর্ট


২৬ মার্চ, ২০২২

কমিউনিটি › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:ক্লিন আপ অস্ট্রেলিয়া| |ক্রেডিট : নিজস্ব

সিডনিতে ‘ক্লিন আপ অস্ট্রেলিয়া ডে’ পালিত

‘ক্লিন আপ অস্ট্রেলিয়া ডে’ প্রতি বছর মার্চ মাসের প্রথম রবিবার পালিত হয়ে থাকে। এ বছর অর্থাৎ ২০২২ সালে ৬ মার্চ বিভিন্ন সংগঠন পরিষ্কার পরিচ্ছন্ন দিবসটি পালন করেছে। ‘আসুন নিজেদের এলাকা নিজেরাই পরিচ্ছন্ন রাখি’ এই স্লোগানকে সামনে রেখে এবারে নবধারা এসোসিয়েশন ‘ক্লিন আপ এরিয়াস’ প্রজেক্ট চালু করে। সাইট সুপারভাইজ আবুল কালাম আজাদ খোকনের নেতৃত্বে সিডনির ক্যান্টারবারী-ব্যাংকসটাউন সিটির ল্যাকান্বার হ্যাল্ডন ষ্ট্রীট পরিষ্কার করা হয়। অভিযানে অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবীরা ছিলেন ফরহাদ হাসান আরমান, বেনজামিন, আবিদা আসওয়াদ, লিপি আক্তার, সাহাবুদ্দিন, আসাদ আহমেদ, রবি ইসলাম, আল মামুন, মো: মোর্শেদ, সায়েম লিপু, লাইজু, মিলন, দিদার হোসাইন, সুলতান এবং মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও কাউন্সিলর কার্ল সালেহ উপস্থিত থেকে সকল স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করেন। স্বেচ্ছাসেবকরা বিভিন্ন পয়েন্টে থেকে পলিথিন, কাগজ, সিগারেটের টুকরো, বোতল, কেন, কাঠের টুকরোসহ ইত্যাদি ময়লা উন্মুক্ত স্থান থেকে সংগ্রহ করেন। প্রতিবারের মত এ বৎসরও সফলভাবে ইভেন্ট সম্পন্ন হয়েছে। যাহারা এই ক্লিন আপ কর্মসূচীতে অংশগ্রহন করেছে তাঁদের সার্টিফিকেট বিতরণ করা হবে আগামী সপ্তাহে। পরিবেশকে রক্ষা ও নাগরিকদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই ক্লিন আপ অস্ট্রেলিয়া কর্মসূচী। ‘ক্লিন আপ অস্ট্রেলিয়া’ অস্ট্রেলিয়ার একটি বৃহত্তম পরিবেশগত ইভেন্ট-যা ১৯৮৯ সালে শুরু হয়েছিল। আর এই উদ্যোগটি শুরু করেছিলেন প্রয়াত ইয়ান কিয়ারনান। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় প্রতি বছর প্রায় ৬৭ মিলিয়ন টন বর্জ্য তৈরি করে। জরিপে দেখা গেছে, ৩০ বছর ধরে, ক্লিন আপ অস্ট্রেলিয়া দিবসে ১৭.৭ মিলিয়নেরও বেশি অস্ট্রেলিয়ান আনুমানিক ৩৬৫,০০০ টন আবর্জনা অপসারণ করে থাকে।





মন্তব্য