শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা ***




↠নিজস্ব প্রতিবেদক


২৭ মার্চ, ২০২৪

প্রবাস › সংগঠন

মন্তব্য:০

News Picture

চিত্র:জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইফতার| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

সিডনিতে জালালাবাদ এসোসিয়েশন ইনক অস্ট্রেলিয়ার সফল ইফতার মাহফিল সম্পন্ন

জালালাবাদ এসোসিয়েশন বৃহওর সিলেটবাসীর একটি প্রিয় সামাজিক সংগঠন যার প্রধান কার্যালয় ঢাকায় অবস্হিত। বিশ্বের বিভিন্ন দেশে জালালাবাদ এসোসিয়েশন এর এফিলিয়েটেড  কমিটি আছে যারা মূলত মানুষের কল্যানে বিভিন্ন ধরনের সামাজিক এবং মানবিক কাজ পরিচালনা করে থাকেন। দুই বছর আগে অস্ট্রেলিয়াতে ড. হুমায়ের চৌধুরীকে সভাপতি এবং মোহাম্মদ ফরিদ মিয়াকে সাধারন সম্পাদক করে “জালালাবাদ এসোসিয়েশন ইনক. অষ্ট্রেলিয়া” এর কমিটির এফিলিয়েশন দেয়া হয় সংগঠনটির প্রধান কার্যালয় থেকে। সেই থেকে তারা অষ্ট্রেলিয়ায় বিভিন্ন ধরনের সামাজিক এবং মানবিক কাজ পরিচালনা করা ছাড়াও দেশের বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় সিডনিতে এসোসিয়েশনটি ১৭ মার্চ ২০২৪ সফল ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিলে বৃহওর সিলেবাসীর সাথে স্হানিয় কাউন্সিলের বর্তমান এবং প্রাক্তন কাউন্সিলরগন এবং অষ্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ  উপস্হিত ছিলেন। সভাপতি অত্যন্ত সংক্ষেপে এসোসিয়েশনের বর্তমান কার্যক্রমের উপর আলোকপাত করেন এবং এর মিশন এবং ভিষন দর্শকের নিকট তুলে ধরেন৷

News Picture

image : অনুষ্ঠানের চিত্র | credit : সিডনি বাংলা নিউজ






মন্তব্য