শিরোনাম
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি *** ‘সবার আগে বাংলাদেশ দর্শনে অর্থনীতি ও পরিবেশের সমন্বয়’: আন্টালিয়ায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** ‘খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’: হুতি হামলার ঝুঁকি ও ভ্রমণ সতর্কতায় কাতার বিশ্বকাপ বর্জন যুক্তরাষ্ট্রের *** ‘ডাইনোসরদের লবিং ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির আছে’: কপ-৩১-এ আন্তোনিও গুতেরেসের কড়া বার্তা *** ‘বেতনের অর্ধেক চলে যায় বাড়িভাড়ায়’: মাদ্রিদ-বার্সেলোনায় প্রায় পৌনে লাখ লাখ মানুষের বিক্ষোভ, ব্যবসায়ীদের সমালোচনা ***




↠সিডনি-বাংলা ডেস্ক :


২৯ অক্টোবর, ২০২৬

প্রবাস › প্রবাস

মন্তব্য:০

News Picture

চিত্র:‘গোল্ডস্যান্ডস গ্রুপ বাংলাদেশ’-এর উদ্যোগে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী নেতৃবৃন্দের সম্মানে এক বিজনেস ডিনার ও মতবিনিময় সভা ।| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

সিডনিতে গোল্ডস্যান্ডস গ্রুপ বাংলাদেশের বিজনেস ডিনার: প্রবাসীদের দেশে নিরাপদ বিনিয়োগের আহ্বান

সিডনি,অস্ট্রেলিয়া:বাংলাদেশের শীর্ষস্থানীয় হোটেল ডেভেলপমেন্ট ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘গোল্ডস্যান্ডস গ্রুপ বাংলাদেশ’-এর উদ্যোগে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী নেতৃবৃন্দের সম্মানে এক বিজনেস ডিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) সিডনির লাকেম্বার ‘শাহী ডেরা’ মিলনায়তনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোল্ডস্যান্ডস গ্রুপ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের আমন্ত্রণে আয়োজিত সভার শুরুতে প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ওপর নির্মিত তথ্যচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রবাসীদের জন্য বাংলাদেশে নিরাপদ ও লাভজনক বিনিয়োগের নানা বাস্তবমুখী দিক তুলে ধরা হয়। বক্তারা জানান, বিশ্বমানের পর্যটন নগরী কক্সবাজার, কুয়াকাটা এবং পদ্মা সেতু সংলগ্ন মাওয়াসহ দেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় প্রবাসে বসেই নিয়মিত 'প্যাসিভ ইনকাম' (Passive Income) অর্জনের সুযোগ রয়েছে। বিশেষ করে হোটেলের রুম বা স্যুইটের মালিকানা ক্রয়ের মাধ্যমে বছর শেষে ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় লভ্যাংশ (ROI), প্রতি বছর নির্দিষ্ট সময় বিনামূল্যে অবস্থানের সুযোগ (Complimentary Stay) এবং শতভাগ আইনি স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়া মূলধন ও অর্জিত মুনাফা নিরাপদে বিদেশে স্থানান্তরের গ্যারান্টিকৃত আইনি কাঠামো সবিস্তারে উপস্থাপন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে কান্ট্রি ডিরেক্টর মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করতে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাঁদের সম্পৃক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব, প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার সংগঠক শামসুল আলম লিটন। এ ছাড়া বক্তব্য রাখেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ড. মইনুল ইসলাম, ‘সুপ্রভাত সিডনি’র প্রধান সম্পাদক এম এ ইউসুফ শামীম, পরিবেশ বিশেষজ্ঞ ড. নার্গিস বানু, রাজনীতিক মো. দেলওয়ার হোসেন, ড. হুমায়ের চৌধুরী রানা, ড. মেজর মাহরুফ হোসেন, কুদরত উল্লাহ লিটন, বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছান, এনটিভি অস্ট্রেলিয়ার সিওও মোহাম্মদ রাশেদুল ইসলাম, জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংবাদিক মিজানুর রহমান সুমন, তারেক উল ইসলাম, খাইরুল কবির পিন্টু, বাংলাদেশ অস্ট্রেলিয়া ট্রেড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এন এম মাসুম, সাংবাদিক মাসুম বিল্লাহ, ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিন, নাদিম ফারুকী এবং সাংবাদিক অর্ক হাসান। কমিউনিটির জ্যেষ্ঠ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক ভূঁইয়া, লিয়াকত আলী স্বপন, আলমগীর ইসলাম বাবুসহ সিডনির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। মতবিনিময় পর্বে উপস্থিত অতিথিরা বিনিয়োগের আইনি সুরক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অর্জিত মুনাফা বৈধ উপায়ে অস্ট্রেলিয়ায় স্থানান্তরের সার্বিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। বক্তারা গোল্ডস্যান্ডস গ্রুপের এই উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক বলে আখ্যায়িত করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী কমিউনিটির সাথে সরাসরি যোগাযোগ স্থাপন এবং নতুন বিনিয়োগকারীদের কাছে প্রতিষ্ঠানের স্বচ্ছ কর্মপরিকল্পনা পৌঁছে দিতেই এই আয়োজন। আলোচনা পর্ব শেষে অতিথিদের জন্য এক প্রীতি নৈশভোজের ব্যবস্থা করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

News Picture

image : মোসলেউদ্দিন আরিফ | credit : সিডনি বাংলা নিউজ






মন্তব্য