শিরোনাম
শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের ***




↠নিজস্ব প্রতিবেদক


১৪ মে, ২০২২

প্রবাস › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:পোস্টার| |ক্রেডিট : নিজস্ব

সিডনিতে একই দিনে বৈশাখ ও ভাদ্র!

সিডনিতে বড় দুটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন একই দিনে করার ঘোষণা দেয়ায় কমিউনিটির সাধারণ মানুষ কৌতুহলী হয়ে উঠেছে৷ বঙ্গবন্ধু কাউন্সিল আগামী ২৮ মে ঘোষনা দিয়েছে শরৎ উৎসবের৷ এদিকে দু'দফা পিছিয়ে 'বঙ্গবন্ধু পরিষদের ' বৈশাখী মেলা হচ্ছে একই তারিখে৷ ২৮ মে ২০২২৷ একই দিনে, একই সময়ে দুটি বড় ধরনের অনুষ্ঠান৷ বিষয়টি নিয়ে কমিউনিটির সাধারণ মানুষ কিছুটা অবাক আবার কিছুটা কনফিউজড! এরমধ্যে বঙ্গবন্ধু কাউন্সিল যে শরৎ উৎসবের আয়োজন করেছে সেখানে এক হাজার আসন রয়েছে বলে জানা যায়৷ 'বঙ্গবন্ধু কাউন্সিল' অস্ট্রেলিয়ার সবথেকে বড় প্রবাসীদের মেলার আয়োজক৷ তারাই অলিম্পিক পার্কের মেলা করে থাকে৷ তারা করোনা আসার পরে থেকে আর মেলার আয়োজন করতে পারেনি৷ এখন কেনো শরৎ উৎসবের আয়োজন করলেন সিডনিবাংলা নিউজকে এই প্রশ্নের জবাব দিয়েছেন আয়োজকদের পক্ষে শেখ শামিম৷ তিনি বলেন,'এটা হচ্ছে ওয়ার্ম আপ৷ এটা আমাদের অলিম্পিক পার্কের বৈশাখী মেলার বিকল্প নয়৷ বরং অনেকদিন পরে আমরা সবাইকে নিয়ে একটি উৎসবের আয়োজন করছি৷ এটা কোনো মেলা নয়৷ দিনভর মানুষ মজা করবে৷ গান শুনবে,নানান আয়োজনে আনন্দঘন পরিবেশ ধরে রাখার চেষ্টা থাকবে৷' শেখ শামিম বলেন, ' আমাদের অনুষ্ঠানের তারিখ আগে থেকেই নির্ধারিত ছিলো৷ এরই মধ্যে আমরা অন্য একটি মেলার তারিখ পিছিয়ে একই দিনে করতে দেখছি৷ তারা কেউ আমাদের সাথে এটা নিয়ে কথা বলেননি৷ তিনি বলেন, আমাদের হলরুমের অনেক খরচ৷ খুব উন্নত পরিবেশে মানুষ অনুষ্ঠান উপভোগ করতে পারবে৷ থাকবে দেশি ও বিদেশি খাবারের সমাহার৷ মাল্টিকালচারাল উৎসব বলা যায়৷ তবে শরৎ এর রঙ থাকবে অনুষ্ঠানজুড়ে৷ তিনি বলেন হলরুমে এক হাজার দর্শক বসতে পারবেন৷ কোনো এন্ট্রি ফি নেই এবং সবাই ফ্রী গাড়ি পার্কিং করতে পারবেন৷ ' এদিকে বঙ্গবন্ধু পরিষদের বৈশাখী মেলাও হবে একই দিনে ২৮ মে৷ মেলা মানে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের প্রানের উৎসব৷ দুইদফা পিছিয়ে মেলাটির বর্তমান তারিখ দেয়া হয়েছে৷ মেলায় বাংলাদেশ থেকে ফোক শিল্পী মমতাজ আসার কথা রয়েছে৷ এই মেলার আয়োজকেরা মনে করছেন,হাজার হাজার দর্শক সমাগম হবে৷ বিষয়টি নিয়ে কথা হয়েছে বঙ্গবন্ধু পরিষদের নেতা মেলা কমিটির আহ্বায়ক গাউসুল আলম শাহজাদার সাথে৷ তিনি বলেন,'আবহাওয়ার কারনে ১৪ তারিখে মেলা করা যায়নি৷ শিল্পীর দেয়া তারিখ ও ভেন্যুর প্রাপ্যতা মিলিয়ে আমাদের ২৮ মে ডেট দিতে হলো৷ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যদের অনুষ্ঠানের সাথে এটা সাংঘর্ষিক নয়৷ কারন মেলা অনেক বড় পরিসরে করা হচ্ছে৷ সেখানে দিনভর মানুষ আসবে, যাবে৷' শিল্পী মমতাজ আসার বিষয়টি নিয়ে কোনো ঝামেলা ছিলো কিনা জানতে চাইলে শাহজাদা আলম বলেন,'এমন কিছু নয়৷ শিল্পী আসতে পারতেন৷ কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার আশঙ্কা থেকে তারিখ পরিবর্তন করা হয়েছে৷ নতুন তারিখ ২৮ মে তেও শিল্পী আসবেন বলে নিশ্চিত করেছেন৷ একই দিনে দুটি অনুষ্ঠান৷ দুটিরই আয়োজক সংগঠন বঙ্গবন্ধুর নামে করা ৷ বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন,'এটি সিডনিতে আওয়ামী লীগের যে বিভক্তি সেটাকে আরও উস্কে দিবে৷ এটি ভালো লক্ষ্মণ নয়৷ বছরে ৩৬৫ দিন থাকতেও একই দিনে ওনাদের কেনো করতে হবে মাথায় আসেনা৷' আপনি কোন অনুষ্ঠানে যাবেন জানতে চাইলে তিনি বলেন,' এখনও ঠিক করিনি৷ এখানে বিভিন্ন গ্রুপ আলাদা আলাদা ভূমিকা নিচ্ছে৷ সহজ মনে হলেও সমীকরণ জটিল৷ '

News Picture

image : পোস্টার | credit : নিজস্ব






মন্তব্য