শিরোনাম
তেহরানে বিমান হামলার পর ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ, উদ্ধার ৯৬০ জন *** চীন-মার্কিন দুই দেশের জনগণের যোগাযোগেই স্থিতিশীল সম্পর্ক: সি *** ‘চীন হুমকি’ তত্ত্বে উত্তেজনা বাড়াচ্ছে টোকিও *** তাইওয়ান প্রণালিতে উত্তেজনার বিপরীতে শান্তির আহ্বান *** উচ্চমানের উন্নয়নে চীনের উন্মুক্তকরণে নতুন ধাপ ***




↠প্রেস বিজ্ঞপ্তি


১৮ মার্চ, ২০২২

কমিউনিটি › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত| |ক্রেডিট : নিজস্ব

সিডনিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

গত ১৭ই মার্চ ছিলো বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। জাতির পিতার জন্ম শতবার্ষিকী থেকেই সিডনি মহাসমারোহে বিভিন্ন দিবস উদযাপন করে আসছে। এবছর অস্ট্রেলিয়া যুবলীগ, বংগবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া ও আওয়ামী লীগ অস্ট্রেলিয়া যৌথভাবে সিডনিতে জাতির পিতার জন্মদিন পালন করলো। ১৭ই মার্চ স্থানীয় একটি রেস্ট্রুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও পার্টি কর্মীরা অংশ নেন। আলোচনাসভায় বক্তব্য রাখেন ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্ত, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা গামা আব্দুল কাদির, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের প্রথম সভাপতি ও নব্বইয়ের গন-আন্দোলনের অন্যতম নেতা শফিকুল আলম, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি আব্দুল জলিল, অস্ট্রেলিয়া বাংলাদেশ মিডিয়া ও প্রেসক্লাবের সভাপতি মো রহমতুল্লাহ, বঙ্গবন্ধু পরিষদ সাধারন সম্পাদক এড. নির্মল্য তালুকদার, মুনীর হোসেন, ভাষাশহীদ আবুল বরকতের দৌহিত্র কবি আইভী রহমান, টাঙ্গাইল জেলা আওয়মী লীগ নেতা খন্দকার তারিক হাসাল লিপু, অস্ট্রেলিয়া যুবলীগ সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম, যুগ্ম সাধারন সম্পাদক অপু সারোয়ার, সাংগঠনিক সম্পাদক এলিজা আজাদ রহমান টুম্পা, আলী আশরাফ হিমেল ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় সাংবাদিক নেতা আবু তারিক, খ্রিস্টান এসোসিয়েশন নেতা পল মধুসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কেটে দোয়া পরিচালনা করা হয়, দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়া যুবলিগের প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাহীন ও সনাতন ধর্ম থেকে দোয়া করেন এড নির্মল্য তালুকদার।





মন্তব্য