শিরোনাম
মাস্কের সমালোচনায় নতুন বিতর্ক :পাশে যুক্তরাষ্ট্র প্রশাসন *** আলতাই–উরুমছি–চিলিন: তুষার ছুটিতে পর্যটনে উচ্ছাস *** সি চিন পিংয়ের উন্নয়ন চিন্তা গ্লোবাল সাউথকে নতুন দিশা দেবে: অতিথিদের অভিমত *** চীনে ঐতিহাসিক জলসেচ প্রকল্প পরিদর্শনে সি-ম্যাকখোঁর কূটনৈতিক আলোচনা *** চীনা সংস্কৃতির প্রশংসা করলেন ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাকখোঁর ***




↠মিজানুর রহমান সুমন


২৬ মার্চ, ২০২২

কমিউনিটি › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:মুক্তিযোদ্ধাদের সম্মাননা| |ক্রেডিট : নিজস্ব

সিডনিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো ওমেন্স কাউন্সিল,অস্ট্রেলিয়া

ওমেন্স কাউন্সিল অস্ট্রেলিয়ার আয়োজনে, মহান স্বাধীনতা দিবসে ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হলো৷ অস্ট্রেলিয়ায় বসবাসকারী তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের সম্মানে সিডনির ব্যাংকসটাউনে একটি জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে আমন্ত্রিত দেশি অতিথিবৃন্দের সাথে সাথে স্বাধীনতার আনন্দ উপভোগ করেন আন্তর্জাতিক অতিথিবৃন্দ৷ অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছোট বন্ধু সায়ান ইয়াসার জামান৷ ফাহাদ আসমারের কন্ঠে বাতাসে লাশের গন্ধ কবিতা দিয়ে শুরু হয়ে একে একে পরিবেশিত হয় স্বাধীনতার গান,কবিতা ও নৃত্য৷ তন্ময় হয়ে মনোজ্ঞ স্বাধীনতার পরিবেশনা উপভোগ করেন অতিথিবৃন্দ৷ অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলো ড.অরুপ রতন চৌধুরীর ছেলে সপ্তক চৌধুরীর প্রতিষ্ঠান "সপ্তক হোমস"৷ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশি বংশদ্ভূত বর্তমান ও সাবেক বেশ কয়েকজন কাউন্সিলর৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ৷ অনুষ্ঠানে কবিতা পরিবেশন করেন পলি ফরহাদ, ফাহাদ আসমার,শহীদুল ইসলাম বাদল প্রমুখ৷ দেশাত্মবোধক গান পরিবেশন করেন সাদিয়া জাহিদ,নিলুফা ইয়াসমিন প্রমুখ৷ অনুষ্ঠানে বক্তৃতা করেন কসুলেট জেনারেল মাসুদুর রহমান,এবোরজিনাল নেতা ফিল দত্তি,সংসদ সদস্য ও মন্ত্রী ডেভিড কোলম্যান ও আয়োজক কাউন্সিলর সাজেদা আক্তার৷ সিডনিতে অন্যান্য সামাজিক অনুষ্ঠান আয়োজন করে ইতিমধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন সাবেক কাউন্সিলর মোহাম্মাদ জামান টিটু৷ এই অনুষ্ঠানের পেছনেও ছিলেন তিনি৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল মতিন৷ তিনি বলেন মহান স্বাধীনতা দিবসের জমকালো এই আয়োজন দেখে খুব ভালো লাগছে৷ বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি ফারুক খান বলেন, এ ধরনের চমকপ্রদ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ৷ আয়োজক মোহাম্মাদ জামান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধণ্যবাদ জানান৷ তিনি বলেন,আজকের অনুষ্ঠান একটি মাইলফলক হয়ে থাকবে৷





মন্তব্য