শিরোনাম
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি *** ‘সবার আগে বাংলাদেশ দর্শনে অর্থনীতি ও পরিবেশের সমন্বয়’: আন্টালিয়ায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** ‘খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’: হুতি হামলার ঝুঁকি ও ভ্রমণ সতর্কতায় কাতার বিশ্বকাপ বর্জন যুক্তরাষ্ট্রের *** ‘ডাইনোসরদের লবিং ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির আছে’: কপ-৩১-এ আন্তোনিও গুতেরেসের কড়া বার্তা *** ‘বেতনের অর্ধেক চলে যায় বাড়িভাড়ায়’: মাদ্রিদ-বার্সেলোনায় প্রায় পৌনে লাখ লাখ মানুষের বিক্ষোভ, ব্যবসায়ীদের সমালোচনা ***




↠নিজস্ব প্রতিবেদক


৩১ অক্টোবর, ২০২৬

প্রবাস › রাজনীতি, bnp

মন্তব্য:০

News Picture

চিত্র:আলোচনায় বক্তারা| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

সিডনিতে বিএনপির আলোচনা সভা: জিয়া, খালেদা ও তারেক রহমানের গণতান্ত্রিক অবদানের ওপর আলোকপাত

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে ‘বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রী: জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​গত শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় সিডনির লাকেম্বা লাইব্রেরিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল ও বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী এসাইলাম সিকারদের পাসপোর্ট সমস্যা নিরসনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনার আশ্বাস ব্যক্ত করেন। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনভিত্তিক সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন। তিনি তাঁর বক্তব্যে ২০২৪-এর জুলাইতে সংঘটিত গণহত্যার বিচারের রায় দ্রুত কার্যকর এবং দেশের সম্পদ লুটেরা মাফিয়াদের সম্পদ উদ্ধারের ওপর বিশেষ জোর দেন। ​সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন বিএনপি অস্ট্রেলিবারের উপদেষ্টা ও নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাহ জে. মিয়া। ​বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী। ​আলোচনা সভার মূল প্রতিপাদ্য ছিল বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির নেতৃত্বে তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা ও অবদান। বক্তারা বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ইতিহাস, বহুদলীয় গণতন্ত্রের বিকাশ, গণতান্ত্রিক আন্দোলন, জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিকতা ও দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনা তুলে ধরেন। প্রবাসের মাটিতে আয়োজিত এই অনুষ্ঠানটি সিডনি প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে স্থান করে নেয়। ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার উপদেষ্টা মোহাম্মদ আরিফুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) জনাব মোহাম্মদ ফেরদৌস অমি, বিএনপি অস্ট্রেলিয়ার সহ-সভাপতি মো. আরিফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক (সংস্কৃতি ও মিডিয়া সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত) আরমান হোসেন ভূঁইয়া এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কায়সার আহমেদ। ​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির কোষাধ্যক্ষ জনাব কে এম মনজুরুল হক। ​এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সেলিম লকিয়ত, মোবারক হোসেন, শাহ্ এ আলম, ফয়জুর চৌধুরী নিহার এলাহী; যুগ্ম সম্পাদক মশিউর রহমান মুন্না, ইয়াসির আরাফাত সবুজ; সাংগঠনিক সম্পাদক শফিউল আলম সফিক; সহ-সাংগঠনিক সম্পাদক আসওয়াদুল হক বাবু, রেজভী আহমেদ, গুলাম ফারুকী নাদিম, হাসনা হেনা; মহিলা দলের আহ্বায়ক আবিদা সুলতানা; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মো. মোরাদ হোসেন; যুবদলের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম সাগর এবং ছাত্র বিষয়ক সম্পাদক হারুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

News Picture

image : অনুষ্ঠানের চিত্র | credit : সিডনি বাংলা নিউজ






মন্তব্য