১৪ মে, ২০২২
কমিউনিটি › ব্যবসা

চিত্র:অনুষ্ঠানের চিত্র| |ক্রেডিট : নিজস্ব
দেশীয় ঘরোয়া খাবারের স্বাদে ভোজন প্রিয়দের সেবার অঙ্গীকার নিয়ে সিডনির মিন্টুতে যাত্রা শুরু করলো বাংলাদেশি অথেনটিক রেঁস্তোরা ‘মেজবানি‘। আজ ১৪ মে (শনিবার) দুপুরে রেঁস্তোরাটির গ্রান্ড ওপেনিং এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি অব ক্যাম্পবেলটাউনের মেয়র জর্জ গ্রেসিস, সাংবাদিক নেতৃবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ। মেজবানি রেঁস্তোরার পরিচালক মাসুম রানা, রোমানা হাসান ও মোহাম্মাদ রাশেদুল আলম অতিথিদের অভ্যর্থনা জানিয়ে বলেন, প্রবাসী বাঙালিরা শত কর্ম ব্যস্ততার মাঝেও দিন শেষে বাঙালিয়ানা খাবারের স্বাদ খোঁজেন। বিদেশের মাটিতে স্বদেশী বাঙালির প্রিয় খাবার সংস্কৃতির রন্ধনশৈলী টিকিয়ে রাখতেই মেজবানি’র যাত্রা শুরু। তারা আরও জানান, বিভিন্ন কমিউনিটি ও রাজনৈতিক দল ও সামাজিক যেকোন অনুষ্ঠান পালনের জন্য আমাদের রেস্তোরায় রয়েছে ঘরোয়া সৃজনশীল পরিবেশ। পাশাপাশি ফোনে অর্ডার করে বাসায় বসেও আপনারা সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে অতিথিদের দুপুরের খাবারে আপ্যায়িত করা হয়।
মন্তব্য:০