শিরোনাম
মাস্কের সমালোচনায় নতুন বিতর্ক :পাশে যুক্তরাষ্ট্র প্রশাসন *** আলতাই–উরুমছি–চিলিন: তুষার ছুটিতে পর্যটনে উচ্ছাস *** সি চিন পিংয়ের উন্নয়ন চিন্তা গ্লোবাল সাউথকে নতুন দিশা দেবে: অতিথিদের অভিমত *** চীনে ঐতিহাসিক জলসেচ প্রকল্প পরিদর্শনে সি-ম্যাকখোঁর কূটনৈতিক আলোচনা *** চীনা সংস্কৃতির প্রশংসা করলেন ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাকখোঁর ***




↠মিজানুর রহমান সুমন


২৭ মার্চ, ২০২২

কমিউনিটি › শিক্ষা

মন্তব্য:০

News Picture

চিত্র:ফার্মহাউসে গেট টুগেদার| |ক্রেডিট : নিজস্ব

সিডনিতে অনুষ্ঠিত হলো ফার্মহাউজ গেট টুগেদার

আতিথেয়তায় বাংলাদেশিদের জুড়ি নেই ৷ আগে থেকে নির্ধারিত একটি গেট টুগেদার৷ যেখানে বাঁধ সাধলো বৃষ্টি৷ তখন তো আয়োজনেও কিছুটা পরিবর্তন হতেই হয়৷ বৃষ্টি মানেই তো খিচুড়ি! হয়তো এসব ভেবেই আয়োজকেরা অতিথিদের রসনাবিলাস মেটাতে খিচুড়ি করতে ভুল করলেন না৷ এভাবেই ২৭ মার্চ দুপুরে সিডনির কেম্পস ক্রিকে আয়োজন করা হয় গেট টুগেদার এর৷ ভোজন ও শিশুদের জন্য বিভিন্ন রাইড নিয়ে এই আয়োজন করে যৌথভাবে ইএসআই গ্লোবাল,স্বাধীন কন্ঠ ও স্টার কিডস৷ এই কোম্পানিগুলোর যৌথ সম্পত্তি ও বিনোদোনকেন্দ্র, সিডনির কেম্পস ক্রিকে এই আয়োজনের উদ্দেশ্য ছিলো পারস্পরিক পরিচিতি ও করোনা পরবর্তী মিলনমেলা৷ প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ৷ উপস্থিত ছিলেন সিডনির বেশ কয়েকজন সাংবাদিক৷ উপস্থিত ছিলেন রাজনীতিবিদ শাহজাদা আলম,মোহাম্মাদ আলী শিকদার, মাকসুদুর রহমান চৌধুরী, কাজী সুলতানা সিমি, সাংবাদিক আবদুল মতিন, আবু আবদুল্লাহ,আকিদুল ইসলাম,মিজানুর রহমান সুমন,ভাইটাল আহমেদ প্রমুখ৷ আয়োজকদের মধ্যে ছিলেন স্টার কিডসের খায়রুল ইসলাম,ইএসআই গ্লোবালের কর্ণধার কাজী এ কাদের আরমান,স্বাধীন কন্ঠের কর্ণধার কাজী এন সাফা আলমগীর প্রমুখ৷ এসময় শিশুদের নিয়ে একটি ইভেন্টের পুরস্কার দেয়ার আয়োজন করে স্বাধীন কন্ঠ৷ শিশুদের উৎসাহিত করতে স্বাধীন কন্ঠের আয়োজনে অংশ নেয়া সবাইকে পুরস্কৃত করে স্বাধীন কন্ঠ ও ইএসাই গ্লোবাল৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ৷ অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান৷ পাশাপাশি পরবর্তীতে এই ধরনের আয়োজনে আয়োজকদের পাশে থাকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন৷ অনুষ্ঠানের শেষের দিকে গান পরিবেশন করেন আতিক হেলাল ও আরফিনা মিতা৷





মন্তব্য