১৯ ফেব্রুয়ারি, ২০২৩
প্রবাস › education

চিত্র:টনি বার্ক এমপি এবং স্টার কিডসের মালিক মো খাইরুল ইসলাম| |ক্রেডিট : Sydney Bangla News
অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা ল্যাকেম্বায় জনপ্রিয় ডে কেয়ার ও প্রি-স্কুল 'স্টার কিডস' এর গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জানুয়ারী শনিবার স্থানীয় সময় সকাল দশটায় এ গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়। সেখানকার সংসদ সদস্য ও মন্ত্রী টনি বার্ক নিজে উপস্থিত থেকে শিশুদের মধ্যে গ্রাজুয়েশন সার্টিফিকেট বিতরন করেন। সিরিমনি অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন প্রি-স্কুল সেকশনের ম্যানেজিং ডিরেক্টর ও স্টার কিডসের মালিক মো:খাইরুল ইসলাম। অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে বিগত বছরগুলোতে স্কুলের নেয়া বিভিন্ন কার্যক্রম ও সাফল্য সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। স্কুলটিতে বাচ্চাদের যত্ন ,শিক্ষাক্রম ও স্কুল কতৃপক্ষের নেয়া বিভিন্ন সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন অস্ট্রেলিয়ার লেবার মন্ত্রী টনি বার্ক। এরপরে তিনি এই বছর প্রি-স্কুল শেষ করা বাচ্চাদের মধ্যে গ্রাজুয়েশন সার্টিফিকেট বিতরন করেন। এরপরে স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের গত বছরটিতে শিশুদের যত্ন ও পড়ানোর ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করেন। গ্রাজুয়েশন সিরিমনিতে গ্রাজুয়েট শিশুরা ও তাদের অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন । স্টার কিডসের মালিক মো: খাইরুল ইসলাম সময় নিয়ে অনুষ্ঠানটিতে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন , স্টার কিডস ভবিষ্যতেও তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। আগামী দিনে নতুন নতুন চ্যালেন্জ মোকাবেলায় শিশুদের তৈরি করতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখায় স্কুলটির এডুকেটরদের তিনি অভিনন্দন জানান।

image : পুরস্কার বিতরন | credit : Sydney Bangla News

image : শিশুদের সাথে অতিথিবৃন্দ | credit : Sydney Bangla News
মন্তব্য:০