শিরোনাম
‘ঢাকা-দিল্লি সম্পর্কের আগামীর পথ: কৌশলগত পুনর্বিন্যাসের সময়’ *** ‘তারেক রহমানের শপথ অনুষ্ঠান: ভারতের যোগদানের সম্ভাবনা অনিশ্চিত’ *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপি অস্ট্রেলিয়ার শ্রদ্ধা নিবেদন *** ‘ড. ইউনূসের রমজান বার্তা: নৈতিকতা ও মানবিকতার শিক্ষা’ *** ৫১ দলের মধ্যে মাত্র ৯ দলের জয়, ৪২ দলই আসনশূন্য’ ***




↠নিজস্ব প্রতিবেদক


৭ মার্চ, ২০২২

অস্ট্রেলিয়া › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:বন্যা পরিস্থিতি| |ক্রেডিট : নাইন নিউজ

সিডনির হাজার হাজার মানুষ ঘরছাড়া;বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে

বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে৷ গত রাতে ঘর ছেড়েছেন সিডনির হাজারো মানুষ৷ সিডনি শহরের পশ্চিম দিকের বন্যা পরিস্থিতি বেশি খারাপ৷ গতকাল মধ্যরাত পর্যন্ত ঘরবাড়ি ছেড়েছেন মানুষ৷ প্রচুর স্বেচ্ছাসেবক কাজ করছেন সহযোগিতার জন্য৷ সরকারের তরফে বারবার সতর্ক করা হচ্ছে৷ বাংলাদেশিদের বসবাস বেশি এমন এলাকায়ও বন্যা চলছে৷ বিশেষ করে মিলপারা রোড, লিভারপুলের কিছু এলাকা, মোরব্যাংক ও ক্যাম্বেলটাউন এলাকায় বন্যার কথা বলা হচ্ছে৷ আজকেও সিডনি ঝুঁকির মধ্যে থাকবে৷ সিডনি শহরের অন্তত ১৩ টি সাবহার্ব বন্যা দুর্গত এখন৷ ক্যামডেন কাউন্সিলের বন্যা পরিস্থিতি বেশ খারাপ৷ সেখানে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পানির উচ্চতা ১১.৫ মিটার পর্যন্ত বাড়তে পারে৷ শহরজুড়ে অন্তত ১৫০ টি স্কুল বন্ধ রাখা হয়েছে৷ সরকারের বিধিনিষেধ মেনে সম্ভব হলে ঘরে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে৷ জনসাধারণকে বাস ও ট্রেনে উঠতেও নিরুৎসাহিত করা হয়েছে৷





মন্তব্য