শিরোনাম
তেহরানে বিমান হামলার পর ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ, উদ্ধার ৯৬০ জন *** চীন-মার্কিন দুই দেশের জনগণের যোগাযোগেই স্থিতিশীল সম্পর্ক: সি *** ‘চীন হুমকি’ তত্ত্বে উত্তেজনা বাড়াচ্ছে টোকিও *** তাইওয়ান প্রণালিতে উত্তেজনার বিপরীতে শান্তির আহ্বান *** উচ্চমানের উন্নয়নে চীনের উন্মুক্তকরণে নতুন ধাপ ***




↠মিজানুর রহমান সুমন


২০ অক্টোবর, ২০২১

অস্ট্রেলিয়া › ক্রাইম

মন্তব্য:০

News Picture

চিত্র:পুলিশের তৎপরতা| |ক্রেডিট : ইন্টারনেট

সিডনির গিলফোর্ডে দিনের বেলায় পিতা ও পুত্রকে গুলি করে হত্যা

সিডনির গিলফোর্ডে দিনের বেলায় পিতা ও পুত্রকে গুলি করে হত্যা করা হয়েছে৷ গিলফোর্ড হচ্ছে সিডনির দক্ষিন পশ্চিম দিকের একটি এলাকা৷ আজ ১০ অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে এই মর্মান্তিক হত্যাকান্ড ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে৷ শুটিংয়ের পরপরই দুইজন গানম্যান দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়৷ পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে একটি ইউটের উপরে দুটি গুলিবিদ্ধ দেহ দেখতে পায়৷ নিহতের হামজি ফ্যামিলির সদস্য বলে শনাক্ত করা হয়েছে৷ হামজি ফ্যামিলি গিলফোর্ডের প্রভাবশালী ফ্যামিলি৷ গিলফোর্ডের উডভিল রোডের পাশেই অসগুড স্ট্রিটে এই ঘটনা ঘটে৷ নিহতদের মধ্যে ১৮ বছর বয়সী সেলিম হামজি ঘটনাস্থলেই নিহত হন৷ তার পিতা তৌফিক হামজিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পরে তাকেও মৃত ঘোষণা করা হয়৷ প্রভাবশালী হামজি ফ্যামিলির সাথে আলামেদ্দিন ফ্যামিলির জমি সংক্রান্ত বিরোধ রয়েছে৷ সেই কারনে এই হত্যাকান্ড কিনা পুলিশ সেটা খতিয়ে দেখছে৷ সিডনির ডিটেকটিভ প্রধান ড্যারেন বেনেট ঘটনার পরেই একটি সংবাদ সম্মেলন করেন৷ তিনি জানান নিহত সালিম অস্র মামলার আসামী ছিলেন এবং জামিনে ছিলেন৷ হামজি ফ্যামিলিতে তার অবস্থান কি সেটা পুলিশ জানতো না৷ তবে পুলিশের কাছে নিহত দুজনই পূর্ব পরিচিত ছিলেন৷ তবে পিতা তৌফিক হামজির নামে কোনো মামলা ছিলোনা৷ এবং এলাকায় তিনি সজ্জন বলেই পরিচিত ছিলেন৷ ড্রাগ ট্রাফিকিং ইস্যু থাকতে পারে বলে ডিটেকটিভরা সন্দেহ করছে বলে জানান তিনি৷

News Picture

image : হামজ ফ্যামিলির সদস্যরা | credit : ইন্টারনেট


News Picture

image : পুলিশের তৎপরতা | credit : ইন্টারনেট


News Picture

image : ঘটনাস্থল | credit : ইন্টারনেট






মন্তব্য