শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা ***




↠নিজস্ব প্রতিবেদক


১৪ ফেব্রুয়ারি, ২০২৩

কমিউনিটি › শিক্ষা

মন্তব্য:০

News Picture

চিত্র:ব্যাডমিন্টন খেলছেন সাবেক ছাত্রীরা| |ক্রেডিট : নিজস্ব

সিডনি যেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মিনি ক্যাম্পাস

গত শনিবার ১১ ফেব্রুয়ারি ২০২৩ সিডনির ওয়েস্টার্ন সাবার্বের ক্যাম্পবেল্টাউন ব্যাডমিন্টন সেন্টার পরিণত হয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মিনি ক্যাম্পাসে৷ বাংলাদেশের কৃষিবিদ দিবসকে লক্ষ্য রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অস্ট্রেলিয়া (বাউআ) আয়োজন করেছিল "কৃষিবিদ দিবস স্পোর্টস ২০২৩"। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষদের ব্যাডমিন্টন ও তাস, মহিলাদের ব্যাডমিন্টন ও পিলু পাসিং এবং ছোটদের জন্য মার্বেল দৌড় ও বল নিক্ষেপ ইভেন্ট ছিল। খেলার শুরুতে সংগঠনের যুগ্ম সম্পাদক ড: আছাদুজ্জামান সেলিমের সঞ্চালনায় সভাপতি ডঃ আনোয়ারুল বকশী, সদস্য আব্দুল জলিল, সদস্য শামীম হাসান বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতাটি আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া সম্পাদক কবির চৌধুরী রুবেল ও সহ ক্রীড়া সম্পাদক রেজাউল বারী। আর মহিলাদের ব্যাডমিন্টন খেলার সার্বিক দায়িত্বে ছিলেন বাউআ'র ট্রেজারার ড. নার্গিস বানু। প্রচন্ড গরম উপেক্ষা করে সিডনিতে বসবাসকারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্টরা তাদের পরিবার-পরিজন নিয়ে খেলায় অংশগ্রহণ ও খেলা উপভোগ করতে জড়ো হয়েছিল ক্যাম্পবেল্টাউন ব্যাডমিন্টন সেন্টারে। বাউআ কর্তৃক দ্বিতীয়বারের মত এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলেও মহিলাদের ব্যাডমিন্টন ইভেন্টটি ছিল এই প্রথম। ফলে মহিলাদের মাঝে প্রচন্ড উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। হাড্ডা-হাড্ডি লড়াই শেষে পুরুষদের ব্যাডমিন্টনে কবির চৌধুরী রুবেল ও কামাল এবং মহিলাদের ব্যাডমিন্টনে নাবিলা বানু ও ড. নার্গিস বানু বিজয়ী হন। আগামী ১৩ মে ২০২৩ বাউআ আয়োজিত "আলামনাই সন্ধ্যা ২০২৩" তে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার ঘোষণা দেয়া হয়। পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও একসাথে লাঞ্চ করার মধ্য দিয়ে কৃষি দিবস স্পোর্টস ২০২৩ অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

News Picture

image : অনুষ্ঠানের চিত্র | credit : নিজস্ব


News Picture

image : অনুষ্ঠানের চিত্র | credit : নিজস্ব


News Picture

image : ড. নার্গিস বানু ও তার কন্যা | credit : নিজস্ব






মন্তব্য