শিরোনাম
ওরা জেগেছিল একটি অমৃত গানে *** ‘দেশে প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান’ *** গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল *** দিল্লির অনুষ্ঠানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সজীব ওয়াজেদ জয়ের *** স্বচ্ছ প্রশাসন গড়তে এআইভিত্তিক বদলি-পদায়নের নির্দেশ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৯ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › পরিবেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:সিচাংয়ের প্রকৃতি| |ক্রেডিট : ছবি: সিএমজি।

সিচাংয়ে মাটি-পানি সংরক্ষণে ৯২ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ

সিচাংয়ের প্রকৃতি সংরক্ষণ ও পুনরুদ্ধার কাজ জোরদার করতে এবং জাতীয় পরিবেশগত নিরাপত্তা সুসংহত করতে, সম্প্রতি চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন 'সিচাং বাস্তুতান্ত্রিক নিরাপত্তা বেষ্টনী সংরক্ষণ ও নির্মাণ পরিকল্পনা (সংশোধিত সংস্করণ)' প্রকাশ করেছে। এই পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত সিচাংয়ের বনাঞ্চলের হার ১২.৬১ শতাংশ ছাড়িয়ে যাবে, তৃণভূমির আচ্ছাদন ৬০ শতাংশেরও বেশি হবে এবং মাটি-পানি সংরক্ষণ হার ৯২.২২ শতাংশে উন্নীত করা হবে। এছাড়া অঞ্চলের মোট ভূমির এক-তৃতীয়াংশের বেশি এলাকা প্রকৃতি সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হবে, যার ফলে পরিবেশের গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। পরিকল্পনায় আরো উল্লেখ করা হয়েছে যে, উত্তর-পশ্চিম সিচাংয়ের চিয়াংথাং মালভূমির পরিবেশগত সুরক্ষা ও পুনরুদ্ধারের মতো প্রধান প্রকল্প বাস্তবায়ন করা হবে, প্রকৃতি সংরক্ষণ ব্যবস্থার উন্নতি করা হবে এবং আলপাইন বাস্তুতন্ত্র ও পার্বত্য ক্রায়োস্ফিয়ার বৈশিষ্ট্যযুক্ত জাতীয় উদ্যান তৈরির কাজ জোরদার করা হবে। সূত্র:তুহিনা-তৌহিদ-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য