শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৫ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:প্রদর্শনী| |ক্রেডিট : সিএমজি

সি চিন পিংয়ের তাত্ত্বিক দর্শন তুলে ধরতে নতুন প্রদর্শনী শুরু

চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র বিষয়ক চিন্তাধারাকে তুলে ধরতে একটি বৃহৎ প্রামাণ্য প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। ‘নতুন যাত্রায় অগ্রযাত্রা - নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র বিষয়ে সি চিন পিং চিন্তাধারা বিষয়ক প্রামাণ্য প্রদর্শনী’ শীর্ষক এই আয়োজন সোমবার উদ্বোধন করে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পার্টি ইতিহাস ও সাহিত্য ইনস্টিটিউট। এ প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে ২০ হাজারেরও বেশি উপকরণ। এতে আছে মূল নথিপত্র, সচিত্র প্রদর্শনী প্যানেল, ডিজিটাল ইন্টারঅ্যাকটিভ প্রযুক্তি, মাল্টিমিডিয়া অডিও ভিজ্যুয়াল উপস্থাপনা এবং বিভিন্ন ভাষায় প্রকাশিত গবেষণা ও তথ্য ভাণ্ডার। এতে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ রচনা, তার চিন্তাধারা নিয়ে একাডেমিক ও তাত্ত্বিক গবেষণা, বিভিন্ন অঞ্চলের পার্টির ইতিহাস বিষয়ক অর্জন, গবেষণা, অনুবাদ এবং প্রচার কার্যক্রম বিস্তরভাবে তুলে ধরা হয়েছে। এ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চিন্তাধারার বিকাশ, এর তাত্ত্বিক ভিত্তি এবং চীনের আধুনিকায়ন প্রক্রিয়ায় ভূমিকা নিয়ে সমন্বিত ধারণা দেওয়ার লক্ষ্য নিয়েই আয়োজন করা হয়েছে। তথ্য ও ছবি: সিসিটিভি





মন্তব্য