শিরোনাম
খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়া বিএনপির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া *** অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে সিডনীতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা *** বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল *** চীনা ক্রীড়ার ‘আন্তর্জাতিক মান’-এর প্রদর্শন শেনচেনে *** সমুদ্র! তোমাকে প্রয়োজন ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


৯ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:বিশেষজ্ঞ| |ক্রেডিট : সিএমজি:

সি চিন পিং-লি জে-মিং বৈঠকে নতুন গতি চীন-কোরিয়া সম্পর্কে

বেইজিংয়ে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিংয়ের সাম্প্রতিক বৈঠক, দু’দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। দক্ষিণ কোরিয়ার রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি মহলের একাধিক বিশেষজ্ঞ সিএমজি’কে দেওয়া সাক্ষাৎকার এমন মন্তব্য করেন। কোরিয়া-চীন ব্যবসায়িক সমিতির প্রধান চো পিউং কিউ বলেন, দু’দেশের নেতাদের আন্তরিক যোগাযোগ ও ধারাবাহিক সংলাপ, চীন-কোরিয়া সম্পর্কে নতুন চালিকাশক্তি যোগাবে। দক্ষিণ কোরিয়ার মহাকাশ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ লিম দং গু বলেন, চীন ও দক্ষিণ কোরিয়ার যৌথ নেতৃত্ব, উত্তর-পূর্ব এশিয়ীয় অর্থনৈতিক সহযোগিতার মডেল। জলবায়ু পরিবেশ, পরিবহন, ও শিল্প সমন্বয়সহ বিভিন্ন ক্ষেত্রে টেকসই আঞ্চলিক সহযোগিতার দৃষ্টান্ত সৃষ্টি করেছে দু’দেশ। দক্ষিণ কোরিয়ার এমবিসি’র প্রধান আন হিয়ং জুন বলেছেন, বিভিন্ন ধরনের যুব বিনিময় দু’দেশের সম্পর্কে পুণ্যচক্র গঠনের জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করবে। উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং গত সোমবার বেইজিংয়ে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সাথে বৈঠক করেন। তাঁরা বৈজ্ঞানিক উদ্ভাবন, প্রাকৃতিক পরিবেশ, পরিবহন এবং আর্থ-বাণিজিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রের ১৫টি সহযোগিতামূলক দলিল স্বাক্ষরও প্রত্যক্ষ করেন। সূত্র:প্রেমা-আলি-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য